বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

সাত বছর বোর্ড সভা হয়নি সায়েন্স ল্যাবরেটরির

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৩:৪৪ পিএম, ২০২৫-১২-১৫

সাত বছর বোর্ড সভা হয়নি সায়েন্স ল্যাবরেটরির

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বা সায়েন্স ল্যাবরেটরিতে সাত বছর বোর্ড অব ট্রাস্টির মিটিং হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। অর্থ উপদেষ্টা সভায় সভাপতিত্ব করেন। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আমি গতকাল গিয়েছিলাম, সায়েন্স ল্যাবরেটরির বোর্ড অব ট্রাস্টির বোর্ড মিটিং হচ্ছে সাত বছর পরে। আমি যখন গেলাম বলে- স্যার আপনি সেকেন্ড মিটিং করলেন। একটা অর্গানাইজেশনে যদি সাত বছর মিটিং না হয় বুঝতে পারেন কি অবস্থা। প্রাতিষ্ঠানিক যে দুর্বলতা আমাদের গ্রো করেছে, এটা তার একটি উদাহরণ। আরও কয়েকটা অর্গানাইজেশন আছে। বর্তমান অন্তর্বর্তী সরকার ৫০ হাজার কোটি টাকারও বেশি এরই মধ্যে ঋণ নিয়ে নিয়েছে, এটার কারণ কি? একজন সাংবাদিক এমন প্রশ্ন করলে সালেহউদ্দিন বলেন, কারণটা হলো আপনারা দেখবেন যে প্রজেক্টগুলো ওরা নিয়েছিল, সবগুলো প্রজেক্ট আমরা বাদ দিতে পারেনি। অনেক প্রজেক্ট তো ৫০-৬০ শতাংশ হয়ে গেছে। ‘যদিও অনেক রকম প্রশ্ন অনেকের আছে। সবগুলো আমরা ক্লোজ করলে তো সার্বিকভাবে যেটা আমরা ডেড ওয়েট লস বলি, যে টাকা দিয়েছেন সেই টাকা পুরাটাই লস। অতএব, এ কনসিডারেশনে বেশকিছু প্রজেক্ট আমরা ইমপ্লিমেন্ট করেছি। আর আমরা নতুন প্রজেক্ট কিন্তু খুব বেশি নেইনি। আর আমরা ৬ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করেছি। তো এগুলো কোথা থেকে আসবে টাকা-পয়সা’- বলেন অর্থ উপদেষ্টা। অর্থনীতি নিয়ে কি আপনি সন্তুষ্ট? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ওভারঅল ম্যাক্রো অর্থনীতি আমি সন্তুষ্ট। আমি একানা সবাই বলে, আপনারা মনে মনে জানেন, আবার মাঝে মধ্যে অবশ্য বলেন যে এটা একেবারে সন্তুষ্ট না। মাইক্রো লেভেলে কিছু কিছু জায়গা ডেফিনেটলি দুর্বল থাকে। সার্বিকভাবে বিশ্বের কোনো দেশে কিন্তু একবার সব সেক্টর খুব ভালো চলবে তা না, এটা সম্ভব না।

রিটেলেড নিউজ

মূল্যস্ফীতি রোধে সরকারি ব্যয়ে কৃচ্ছসাধনের পরিপত্র জারি

মূল্যস্ফীতি রোধে সরকারি ব্যয়ে কৃচ্ছসাধনের পরিপত্র জারি

আমাদের বাংলা ডেস্ক : : ব্যয় কমানোর লক্ষ্যে নতুন গাড়ি কেনা, সরকারি কর্মকর্তাদের গাড়ি ঋণ বিতরণ, থোক বরাদ্দ থেকে ব্যয় বন্ধসহ...বিস্তারিত


সৌহার্দ্য, শৃঙ্খলা ও জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের

সৌহার্দ্য, শৃঙ্খলা ও জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের

আমাদের বাংলা ডেস্ক : : বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ ...বিস্তারিত


৬ বছর দাবি না করলে সঞ্চয়পত্রের আসল টাকা ও মুনাফা তামাদি হবে

৬ বছর দাবি না করলে সঞ্চয়পত্রের আসল টাকা ও মুনাফা তামাদি হবে

আমাদের বাংলা ডেস্ক : : সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হওয়ার পর ছয় বছরের মধ্যে আসল টাকা বা মুনাফা দাবি না করলে তা তামাদি (Time-barred) হিসেব...বিস্তারিত


রাজউক-রিহ্যাব মতবিনিময়সভা : আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত সহায়তা চায় রিহ্যাব

রাজউক-রিহ্যাব মতবিনিময়সভা : আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত সহায়তা চায় রিহ্যাব

আমাদের বাংলা ডেস্ক : : বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে রাজউক ও রিহ্যাবের উচ্চ পর্যায়ের মতবিনিময়সভা হ...বিস্তারিত


আরও কমেছে সোনা-রুপার দাম

আরও কমেছে সোনা-রুপার দাম

আমাদের বাংলা ডেস্ক : : স্থানীয় বাজারে তেজাবি সোনা-রুপার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনা- রুপার দাম ...বিস্তারিত


দ্রুত নতুন কোম্পানি পুঁজিবাজারে আনার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের

দ্রুত নতুন কোম্পানি পুঁজিবাজারে আনার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের

আমাদের বাংলা ডেস্ক : : ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে পু্ঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভূক্ত করা হবে ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর