শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:৩১ পিএম, ২০২৫-১২-২৩
ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের জমি ও ভবন পুনর্মূল্যায়নে সম্পদমূল্য বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। পুনর্মূল্যায়নের আগে কোম্পানির সম্পদমূল্য ছিলো ২৮ কোটি টাকার কাছাকাছি। পুনর্মূল্যায়নে যা বেড়ে ৫৮ কোটি টাকা ছাড়িয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে সম্পদ পুনর্মূল্যায়নের এই তথ্য জানিয়েছে আর্থিক প্রতিষ্ঠানটি। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, গত ২১ ডিসেম্বর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় জমি ও ভবন পুনর্মূল্যায়নের অনুমোদন দেওয়া হয়। পুনর্মূল্যায়নের আওতায় কোম্পানির তেজগাঁও–গুলশান লিংক রোড, দিলকুশা, নয়াবাজার ও বগুড়ায় অবস্থিত জমি ও ভবনের বর্তমান বাজার মূল্য পুনর্মূল্যায়ন করা হয়েছে। পুনর্মূল্যায়নের পর এসব সম্পদের সম্মিলিত বাজারমূল্য দাঁড়িয়েছে ৫৮ কোটি ১৬ লাখ টাকা। পুনর্মূল্যায়নের আগে যা ছিল ২৭ কোটি ৬৮ লাখ টাকা। কোম্পানিটি আরও জানিয়েছে, পুনর্মূল্যায়নের আগে তাদের জমির মূল্য ছিল ২৩ কোটি ৫৮ লাখ টাকা এবং ভবনের মূল্য ছিল ৪ কোটি ৯ লাখ টাকা। পুনর্মূল্যায়নের পর জমির মূল্য বেড়ে দাঁড়িয়েছে ২৮ কোটি ৮২ লাখ টাকা এবং ভবনের মূল্য বেড়ে হয়েছে ২৯ কোটি ৩৩ লাখ টাকা। অর্থাৎ পুনর্মূল্যায়নে জমি ও ভবনের মূল্য বেড়েছে প্রায় ৮৬ শতাংশ। তবে সম্পদমূল্য বাড়লেও আর্থিক সংকট কাটেনি ইসলামিক ফাইন্যান্সের। ২০২৪ হিসাব বছরে কোম্পানিটি ১৭১ কোটি ৫১ লাখ টাকা লোকসান করেছে, আগের বছরে লোকসান হয়েছিল ২৩ কোটি টাকা। লোকসানের কারণে আলোচিত দুই বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশও ঘোষণা করেনি কোম্পানিটি। লোকসানের ধারা ২০২৫ হিসাব বছরেও অব্যাহত রয়েছে। চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির লোকসান দাঁড়িয়েছে ২৭ কোটি ২২ লাখ টাকা, শেয়ারপ্রতি এ লোকসানের হার ১ টাকা ৯৪ পয়সা।
নিজস্ব প্রতিবেদক : গ্রাহকদের ডিজিটাল আর্থিক লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে নতুন অ্যাপ চালু করেছে ডাক বিভাগের ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং টেকসই ব্যবসায়িক কার্যক্রমে উৎসাহ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের তৈরি পোশাক রফতানি খাতের বড় অংশজুড়েই রয়েছে মৌলিক বা ‘বেসিক’ পণ্য। টি-শার্ট, প্যান্ট, à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ব্যয় কমানোর লক্ষ্যে নতুন গাড়ি কেনা, সরকারি কর্মকর্তাদের গাড়ি ঋণ বিতরণ, থোক বরাদ্দ থেকে ব্যয় বন্ধসহ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited