শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:৩৪ পিএম, ২০২৫-১২-২৭
বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সেক্রেটারি জেনারেল পদে ড. সুমন চৌধুরী। গত ২০ ডিসেম্বর বনানী ক্লাবে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের ২০২৫-২৬ ও ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রেসিডেন্ট পদে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সেক্রেটারি জেনারেল পদে ড. সুমন চৌধুরী নির্বাচিত হয়েছেন। এছাড়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে মুহাম্মদ শহিদউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট পদে আমেরআলী হোসেন, আব্দুস সালাম ও মারুফ মহসিন, জয়েন্ট সেক্রেটারি পদে ফুরকান মোহাম্মদ এন হোসেন ও মো. জাকারিয়া (জাকি), ফাইন্যান্স ডাইরেক্টর পদে সাইফুর রহমান খোকন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডাইরেক্টর পদে সৌমিত্র কুমার মুৎসুদ্দি, অর্গানাইজিং ডাইরেক্টর পদে শাহরিয়ার জাহান, পাবলিসিটি ডাইরেক্টর পদে মোহাম্মদ সারোয়ার আলম নির্বাচিত হয়েছেন। ডাইরেক্টর পদে নির্বাচিত হয়েছেন শেখ মাসাদুল আলম মাসুদ, মোহাম্মদ ইসরাঈল, আশরাফ সিদ্দিকী, সায়ান সিরাজ ও মো. হাসান মিয়া।
আমাদের বাংলা ডেস্ক : : ব্যয় কমানোর লক্ষ্যে নতুন গাড়ি কেনা, সরকারি কর্মকর্তাদের গাড়ি ঋণ বিতরণ, থোক বরাদ্দ থেকে ব্যয় বন্ধসহ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হওয়ার পর ছয় বছরের মধ্যে আসল টাকা বা মুনাফা দাবি না করলে তা তামাদি (Time-barred) হিসেব...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে রাজউক ও রিহ্যাবের উচ্চ পর্যায়ের মতবিনিময়সভা হ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : স্থানীয় বাজারে তেজাবি সোনা-রুপার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনা- রুপার দাম ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে পু্ঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভূক্ত করা হবে ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited