বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

খাদ্য গুদাম, ভূমি অফিস, হাসপাতাল, ব্যাংকে দুর্নীতি : দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:৫৬ পিএম, ২০২৬-০১-১৪

খাদ্য গুদাম, ভূমি অফিস, হাসপাতাল, ব্যাংকে দুর্নীতি : দুদকের অভিযান

ঘুষ, অনিয়ম ও মানিলন্ডারিংয়ের অভিযোগে খাদ্য গুদাম, ভূমি অফিস, হাসপাতাল ও ব্যাংকে চারটি পৃথক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুদকের জেলা কার্যালয় থেকে অভিযানে খাদ্য গুদাম, ভূমি অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বেসরকারি একটি ব্যাংকের নথি সংগ্রহ করেছে দুদকের টিমগুলো।
খাদ্য গুদামে অনিয়ম
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এলএসডি খাদ্য গুদামে ঘুষের বিনিময়ে নিম্নমানের ধান ও চাল সংগ্রহের অভিযোগে অভিযান চালানো হয়। অভিযানে ২০২৫-২৬ অর্থবছরে সংগৃহীত চাল থেকে ১৪টি খামাল থেকে নমুনা সংগ্রহ করে সিলগালা করা হয়। এছাড়া একটি গুদামে রেকর্ডবিহীন ৩ হাজার ৪৫০ কেজি চাল পাওয়া যায়, যার বিষয়ে কর্তৃপক্ষ সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি। বিষয়টি বিধি অনুযায়ী রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
ভূমি অফিসে ঘুষ
মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়ন ভূমি অফিসে নামজারি ও ভূমি কর আদায়ে ঘুষ দাবি এবং সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নামজারির হালনাগাদ তথ্য ও পেন্ডিং তালিকা সংগ্রহ করে দুদক টিম।
স্বাস্থ্য কমপ্লেক্সে হয়রানি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দিতে অনিয়ম ও হয়রানির অভিযোগে দুদক টিম ছদ্মবেশে অভিযান চালায়। এ সময় হাসপাতালের সার্বিক পরিবেশ অস্বাস্থ্যকর, রোগীদের জন্য সরবরাহ করা খাবারের মান নিম্নমান বলে টিমের কাছে প্রতীয়মান হয়। এ অনিয়ম ও অসংগতির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেবা দেওয়ার মানোন্নয়নে পরামর্শ দেয় দুদক টিম।
ন্যাশনাল ব্যাংকে মানিলন্ডারিং অভিযোগ
মুন্সিগঞ্জের টংগিবাড়ী শাখায় অস্বাভাবিক বৈদেশিক লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অভিযোগে ন্যাশনাল ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অভিযান চালানো হয়। অভিযানে সংশ্লিষ্ট হিসাব খোলার ফরম ও অ্যাকাউন্ট স্টেটমেন্ট সংগ্রহ করা হয়েছে। 
দুদক জানায়, সংগৃহীত রেকর্ডপত্র ও পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনান্তে প্রতিটি অভিযানের বিষয়ে কমিশন বরাবর পৃথক বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

রিটেলেড নিউজ

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত


অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত


বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত


নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক

নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক "জুলাই অনির্বাণ" আলোচনা সভা অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত


হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত


জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর