শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:৩০ পিএম, ২০২১-০৩-২৮
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় পুলিশ ও বিজিবির সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে হরতাল সমর্থকদের। আজ রবিবার (২৮ মার্চ) সকাল ১১টার দিকে এই ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে হরতালের সমর্থনে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় জড়ো হতে থাকেন হেফাজতের নেতাকর্মীরা। তাঁরা শিমরাইল ইউটার্ন এলাকায় লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা সড়কে টায়ার, বাঁশ, কাঠ, চৌকি, বেঞ্চসহ বিভিন্ন আসবাবপত্র ফেলে তাতে আগুন ধরিয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় পুলিশ ও বিজিবি সদস্যরা হেফাজতের নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। হরতাল সমর্থকরা সেখান থেকে সরে না যাওয়ায় ফাঁকা গুলি ছোড়েন বিজিবি সদস্যরা। এ সময় উভয়পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে শফিকুল ইসলাম (৬৭) ও শাকিল (৩৫) নামের দুজন গুলিবিদ্ধ হয়েছেন এবং শাহাদাত (৩৫) নামের একজন আহত হয়েছেন। এদের মধ্যে শাকিলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আর বাকি দুইজনকে সিদ্ধিরগঞ্জের মা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।
মোঃ জহির উদ্দিন, কক্সবাজার : : কক্সবাজারের হিমছড়ি পেঁচারদ্বীপ সৈকতে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আরও এক পর্যটকের লাশ উদ্à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো প্রশাসন ও গণমাধ্যমের কাজের মূল লক্ষ্য জনগণের সেবা নিশ্চিত করা। তাই সাংবাদিক ও প্রশà...বিস্তারিত
মো. আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মাà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছà§...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited