শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:২৬ পিএম, ২০২৬-০১-১৮
শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নকলা উপজেলায় পারিবারিক কলহের জেরে ছয় বছরের মেয়েকে হত্যা করেছে বাবা। এ ঘটনায় চার বছর বয়সী আরেক মেয়েও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রোববার (১৮ জানুয়ারি) সকালে নকলা উপজেলার চর অষ্টধর ইউনিয়নের চর বসন্তী (মধ্যপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম মরিয়ম (৬)। সে ওই এলাকার বাবু মিয়ার মেয়ে। আহত শিশুটির নাম মিম (৪)। তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, চর বসন্তী এলাকার রবি মিয়ার ছেলে বাবু মিয়া (অটোরিকশাচালক) পারিবারিক কলহের জেরে এ নৃশংস ঘটনা ঘটান। বাবু মিয়ার সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। একপর্যায়ে স্ত্রী বাবার বাড়িতে চলে যান। পরে বাবু মিয়া দুই সন্তানকে নিয়ে ঢাকায় অবস্থান করেন। রোববার সকালে হঠাৎ করে তিনি বড় মেয়ে মরিয়মকে গলা টিপে হত্যা করেন। ছোট মেয়ে মিমকেও হত্যার চেষ্টা করলে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বাধা দেন। পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে পুলিশের সহায়তায় তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার বিষয়ে চর অষ্টধর ইউনিয়নের ইউপি সদস্য দুলাল বলেন, আমি যতটুকু জানি পারিবারিক কোনো সমস্যা কারণে এ ঘটনা ঘটেছে। বিস্তারিত আমিও জানার চেষ্টা করছি। ঘটনার সত্যতা নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহের বিষয়টি জানা গেছে। অভিযুক্ত বাবা বাবু মিয়াকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited