শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৫৮ পিএম, ২০২৬-০১-১৯
খুলনায় ইসলামী বক্তা ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) খুলনার মূখ্য মহানগর হাকিমের সোনাডাঙ্গা আমলি আদালতের বিচারক আসাদুজ্জামান খান মামলার আবেদন গ্রহণ করে তদন্তের জন্য সোনাডাঙ্গা মডেল থানার ওসিকে নির্দেশ প্রদান করেছেন। এর আগে রোববার (১৮ জানুয়ারি) আদালতে মামলার আবেদন করেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের খুলনা মহানগর সভাপতি মো. জহিরুল ইসলাম বাপ্পি। মামলার বাদীর আইনজীবী বাবুল হাওলাদার ঢাকা পোস্টকে বলেন, আজ আদালতের বিচারক আসাদুজ্জামান খান মামলাটি আমলে নিয়ে সোনাডাঙ্গা থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার আবেদনে অভিযোগ করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একাধিক ভিডিওতে আমির হামজা ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে আপক্তিকর বক্তব্য দেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, আমির হামজার এ রকমের বক্তব্য আরাফত রহমান কোকো ও জিয়া পরিবারের সম্মান, সুনাম ও মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। ১৬ জানুয়ারি খুলনার সোনাডাঙ্গার সিএন্ডবি কলোনী এলাকায় কোকো স্মৃতি কার্যালয়ে অবস্থান করার সময়ে বাদী এসব বক্তব্য শোনেন এবং দেখেন। মামলার বাদী মো. জহিরুল ইসলমা বাপ্পি বলেন, আরাফত রহমান কোকোকে নিয়ে আমির হামজা কটুক্তি করেছেন। তাকে অপমান করেছেন। আমির হামজার এ বক্তব্য প্রত্যাহার করতে হবে। তাকে আইনের আওতায় আনতে হবে।
নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited