বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

কাল থেকে শুরু হচ্ছে প্রচারণা, সংঘর্ষ-সংঘাতের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:১৩ পিএম, ২০২৬-০১-২১

কাল থেকে শুরু হচ্ছে প্রচারণা, সংঘর্ষ-সংঘাতের আশঙ্কা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে প্রার্থীদের প্রচারণা আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) শুরু হচ্ছে। প্রচারণার অংশ হিসেবে গণসংযোগ, সভা-সমাবেশ ও পথসভা করবেন বিভিন্ন দলের প্রার্থীরা। আনুষ্ঠানিক এই প্রচারকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গোয়েন্দা সংস্থাগুলো নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ-সংঘাত এবং সহিংস আচরণের আশঙ্কা করছে। এছাড়া পেশিশক্তি প্রদর্শন, বিশেষ করে অবৈধ অস্ত্রের ব্যবহার বৃদ্ধির আশঙ্কাও করা হচ্ছে। তবে পুলিশ কর্মকর্তারা বলছেন, প্রার্থীদের প্রচারণা উপলক্ষে যেকোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি বাড়িয়েছে। ইতোমধ্যে নিরাপত্তা সংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন করেছে বাহিনীগুলো। দায়িত্ব পালনে নিয়োজিত সদস্যদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে। এছাড়া অবৈধ অস্ত্রের ব্যবহার রোধে জোরালো অভিযান চালানোর পাশাপাশি কারাগার থেকে বের হওয়া বিভিন্ন অপরাধীকেও নজরদারিতে রাখা হয়েছে। সেইসঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। ভোটের ক্ষেত্রে হুমকি হতে পারে—এমন ব্যক্তিদের ওপর নজর রাখতে এবং ক্ষেত্রবিশেষে তাদের আইনের আওতায় আনতে সব জেলার পুলিশ সুপার (এসপি) ও মহানগর পুলিশ কমিশনারদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্র বলছে, এর আগে অনুষ্ঠিত হওয়া দেশের প্রতিটি নির্বাচনে প্রচারণা শুরুর আগে ও পরে সহিংসতা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব সংঘর্ষে প্রাণহানির ঘটনাও ঘটেছে। সেই অতীত অভিজ্ঞতার আলোকে এবারের নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নিয়েছে। নির্বাচনটি যেন সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সেজন্য পুলিশসহ সব বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে। জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে পুলিশসহ প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে পুলিশের প্রায় দেড় লাখ সদস্য এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ সদস্য মোতায়েন থাকবেন। এ ছাড়া বিজিবির ৩৭ হাজার ৪৫৩, সশস্ত্র বাহিনীর প্রায় এক লাখ, র‍্যাবের প্রায় ৮ হাজার, নৌবাহিনীর ৫ হাজার, কোস্ট গার্ডের ৩ হাজার ৫০০ এবং ফায়ার সার্ভিসের ১৩ হাজার সদস্য নির্বাচনি দায়িত্ব পালন করবেন। এছাড়া নজরদারিতে থাকছে ড্রোন, যার ব্যবহার ইতোমধ্যে পুলিশসহ অন্যান্য বাহিনী শুরু করেছে। উল্লেখ্য, মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর মিরপুরের পীরেরবাগ আল মোবারক মসজিদের সামনে স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১৬ জন আহত হন। পুলিশের মিরপুর জোনের ডিসি মইনুল হক সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেন। সোমবার (১৯ জানুয়ারি) জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের উপ-সহকারী পরিচালক মোতালেব হোসেন নিহত হন। একই ঘটনায় র‍্যাবের আরও তিন সদস্য এবং মনা নামে একজন সোর্স গুরুতর আহত হন। একই দিন কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে দুই পক্ষই দাবি করেছে, তাদের ওপর হামলা চালানো হয়েছে। এসব ঘটনায় জামায়াতের পাঁচ জন এবং বিএনপির অন্তত ১০ জন আহত হয়েছেন বলে দাবি করেন নিজ নিজ দলের নেতারা। এর আগে রবিবার (১৮ জানুয়ারি) রাতে একই উপজেলার কয়েকটি এলাকায় বিএনপি কর্মীর বাড়িতে হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর এবং জামায়াতের নির্বাচনি কার্যালয়, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের যানবাহনে আগুন দেওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। গত ১৫ জানুয়ারি নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে লক্ষ্মীপুর সদরে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক বলেন, “নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরুর দিন থেকেই আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনসহ সুষ্ঠু ভোটানুষ্ঠানে সম্পৃক্ত সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। নির্বাচনি আচরণবিধি যথাযথভাবে প্রয়োগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সজাগ থাকা প্রয়োজন।” পুলিশ সদর দফতরের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশন) খন্দকার রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, “নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম পরিচালিত হচ্ছে। জনমনে আস্থা ও স্বস্তি আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান কার্যক্রম বাড়ানো হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টি করতে পারে—এমন ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। সেইসঙ্গে দেশব্যাপী চলছে ‘ডেভিল হান্ট ফেজ-২’ কার্যক্রম, যার সুফল পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে অনেক অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে, যার মধ্যে থানা থেকে লুণ্ঠিত অস্ত্রও রয়েছে। পাশাপাশি কারাগার থেকে বের হওয়া দাগিসহ নানা অপরাধীকে গ্রেফতার করা হচ্ছে এবং নজরদারিও চলছে।” তিনি আরও বলেন, “এবারের নির্বাচনে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে বডিওর্ন ক্যামেরাসহ পুলিশ মোতায়েন থাকবে, যাতে কোনও ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়। ডগ স্কোয়াডও থাকবে। সদর দফতর থেকে নির্বাচনি সব কার্যক্রম মনিটরিং করা হবে। সেই সঙ্গে পুলিশের সব ইউনিটকে দাফতরিক কাজ কমিয়ে মাঠে বেশি সময় দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।” নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন এলেই রাজনৈতিক সহিংসতা বাড়ে—অতীত অভিজ্ঞতায় তা দেখা গেছে। তবে এবার যেন এমন কিছু না ঘটে, সে জন্য পুলিশসহ অন্য বাহিনীগুলো খুবই সতর্ক রয়েছে। আমরা চেষ্টা করছি নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে।”

রিটেলেড নিউজ

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত


অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত


বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত


নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক

নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক "জুলাই অনির্বাণ" আলোচনা সভা অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত


হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত


জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর