শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:৪৬ পিএম, ২০২১-০৪-০১
করোনা পরিস্থিতির কারণে মোটরসাইকেলে রাইড শেয়ারিং সেবা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন অ্যাপসভিত্তিক মোটরসাইকেল চালকরা।
বৃহস্পতিবার (০১ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে প্রধান সড়ক বন্ধ করে অবস্থান নেন অর্ধশতাধিক মোটরসাইকেল চালক।
মোটরসাইকেল আড়াআড়ি করে রেখে ২৭ নম্বর প্রধান সড়ক বন্ধ করে দেন চালকরা। এতে পুরো সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজট সৃষ্টি হয় সড়কের দুই পাশেই। পরে পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা রাস্তা ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী জানান, করোনা পরিস্থিতি অবনতির কারণে মোটরসাইকেলে যাত্রী চলাচল বন্ধ রয়েছে। এর প্রতিবাদে রাইড শেয়ারিং অ্যাপস উবার-পাঠাওয়ের রাইডাররা রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছিলেন।
পরে পুলিশ তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিলে ১০-১৫ মিনিটের মধ্যেই সড়কে আবারও যান চলাচল শুরু হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান ওসি।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited