শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:৪৫ পিএম, ২০২৬-০১-২৮
আমরা একটি দলের ভেতর অসহিষ্ণু আচরণ দেখতে পাচ্ছি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, “নির্বাচনে কথার লড়াই থাকবে। এটা মেনে না নিতে পেরে আক্রমণ করা হচ্ছে। এভাবে চলতে নির্বাচন সুষ্ঠু হবে না। আমরা বলবো, এগুলো পরিত্যাগ করুন, না হলে আমরাও পাল্টা আঘাত করবো।” বুধবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর হাতিরঝিলে সামাজিক সংগঠন ‘ভোরের সাথি প্রভাতি সংঘ’র সদস্যদের সঙ্গে নির্বাচনি প্রচারণায় তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, “কেউ যদি মনে করে জোর করে, দখল করে নির্বাচন করে জিতে আসবে, সেই ধারণা ভুলে যেতে হবে। এখানে সুষ্ঠু ভোটের মাধ্যমেই জয়-পরাজয় নির্ধারণ হবে। গতকাল আপনারা যে আচরণ করেছেন সেগুলো পরিত্যাগ করুন। নয়তো পাল্টা আঘাত আসবে।” তিনি আরও বলেন, “আমাদের অফিসে গুলি করা হয়েছে। সরাসরি না হলে পরোক্ষভাবে বাধা দেওয়া হচ্ছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বলেছি। এছাড়া এই আসনের প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছে, সেটা নির্বাচন কমিশনে জানানো হয়েছে। তারা ব্যবস্থা নেবে।” এলাকার সমস্যার কথা উল্লেখ করে এই প্রার্থী বলেন, “এখানে অনেক কিছুই অপরিকল্পিতভাবে করা হয়েছে। খেলার মাঠ নেই বরং দখল করা হয়েছে। আমরা ক্ষমতায় গেলে দখল হয়ে যাওয়া মাঠগুলো উদ্ধার করা হবে।” তিনি আরও বলেন, “গ্যাস, বিদ্যুতের সংকট আছে, যানজট বড় সমস্যা, চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস, কিশোর গ্যাং, নারীদের চলাফেরায় হুমকি ও নিপীড়ন এগুলো আছে। আমরা মনে করেছি ৫ আগস্টের পর কমবে, কিন্তু সেই ধরনের কোনও উন্নতি হয়নি। বরং চাঁদাবাজি বেড়েছে। আমরা কোনও চাঁদাবাজ রাখবো না।”
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া তৎকালীন প্রধা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে ইসলামি দলগুলোর নারী বিভাগ। জোটবদ্ধভাবে মাঠের আন্দোলন ও নির্বাচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো জামায়াতে ইসলামী পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক নির্বাচনের পর ভিন্নমতাবলম্বী ও স্বতন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আল...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক এবং ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited