শিরোনাম
বিনোদন ডেস্ক : | ১০:২৩ এএম, ২০২৬-০১-২৯
জনপ্রিয় ভারতীয় কমেডিয়ান ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়া দম্পতির ঘরে এসেছে নতুন অতিথি। দ্বিতীয় সন্তান জন্মের পর থেকেই অনুরাগীদের মধ্যে কৌতূহল ছিল তার নাম নিয়ে। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে নিজের দ্বিতীয় ছেলের নাম ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে নিয়ে এসেছেন তিনি। ভারতী ও হর্ষ তাদের ছোট ছেলের নাম রেখেছেন ‘যশবীর’। বড় ছেলে লক্ষ্যের (ডাকনাম গোলা) পর এবার ছোট ছেলের জন্য বেশ ওজনদার একটি নাম বেছে নিয়েছেন এই তারকা দম্পতি। যশবীর শব্দের আক্ষরিক অর্থ হলো ‘বিখ্যাত যোদ্ধা’ বা ‘সাহসী যোদ্ধা’। সংস্কৃত শব্দ ‘যশ’ এবং ‘বীর’ এই দুইয়ের সমন্বয়ে তৈরি হয়েছে নামটি, যা একজন সফল ও সাহসী ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে। ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, স্বামী হর্ষের কোলে বড় ছেলে লক্ষ্য এবং ভারতীর কোলে পরম আদরে শুয়ে আছে ছোট্ট যশবীর। ছবি প্রকাশ্যে আসতেই ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন তারা। তবে যশবীর অফিশিয়াল নাম হলেও ভারতী জানিয়েছেন, আদর করে তাকে তারা ‘কাজু’ বলে ডাকবেন। তাদের বড় ছেলের ডাকনাম ‘গোলা’র মতোই এই নামটিও বেশ আলোচনার জন্ম দিয়েছে। দ্বিতীয়বার মা হওয়ার অভিজ্ঞতা অবশ্য ভারতীর জন্য কিছুটা ভিন্ন ছিল। জানা গেছে, ভারতী মনেপ্রাণে একটি কন্যা সন্তান চেয়েছিলেন। কিন্তু আবারও পুত্রসন্তান হওয়ায় শুরুতে কিছুটা মন খারাপ হয়েছিল তার। তবে নতুন অতিথিকে পেয়ে এখন সেই বিষাদ আনন্দেই রূপ নিয়েছে। সন্তান জন্মের মাত্র কয়েকদিন পরেই কাজে ফিরে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন ভারতী। এমনকি প্রসবকালীন জটিলতার কথাও তুলে ধরেন তিনি। হঠাৎ ওয়াটার ব্রেক হওয়ায় তড়িঘড়ি করে হাসপাতালে ছুটতে হয়েছিল তাকে। তবে সব বাধা কাটিয়ে বর্তমানে সুস্থ মা ও ছেলে বাড়িতেই সময় কাটাচ্ছেন।
বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited