শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:১১ পিএম, ২০২৬-০২-০২
কুড়িগ্রাম প্রতিনিধি :
আগামী ৪ ফ্রেব্রুয়ারি কুড়িগ্রামে নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোট নেতাদের আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় জেলা শহরের চামড়ার গোলা এলাকায় নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করে জেলা জামায়াতে ইসলাম।
মতবিনিময় সভায় জেলা জামায়াতের আমির অধ্যাপক মো: আজিজুর রহমান স্বপন বলেন, কুড়িগ্রাম জেলার ৪টি সংসদীয় আসনের পক্ষে আগামী ৪ ফেব্রুয়ারি সকাল ৯ টায় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় বাংলাদেশ জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, এনসিপি'র কেন্দ্রীয় সদস্য সচিব আকতার হোসেন, দক্ষিন অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ডাকসু ভিপি সাদিক কায়েম,ছাএ শিবিরের কেন্দ্রীয় সভাপতিসহ অন্যান্য নেতারা উপস্থিত থেকে বক্তব্য রাখবেন। এছাড়াও জেলার ৪ টি সংসদীয় আসনের ১১ দলীয় জোট প্রার্থীরাও উপস্থিত থাকবে।
জনসভায় ৪টি সংসদীয় আসনের ৪ থেকে সাড়ে ৪ লাখ নারী-পুরুষ উপস্থিত হওয়ার আশা প্রকাশ করছে জেলা জামাযাতের আমির।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী নিজাম উদ্দিন, সহ সেক্রেটারী মাওলানা আব্দুল হামিদ, শাহজালাল হক সবুজ,জেলা বায়তুল মাল সম্পাদক জহরুল ইসলাম, এনসিপি'র জেলা আহবায়ক মো: মুকুল মিয়া, খেলাফত মজলিস রংপুর অঞ্চলের সহকারী পরিচালক সবেবর মিয়াসহ অন্যান্য নেতাকর্মীরা।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited