বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আচরণবিধি লঙ্ঘনের মহোৎসব : ২৫ দিনে জরিমানা ১৮ লাখ টাকা, মামলা ১৭৬

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৪৩ পিএম, ২০২৬-০২-০২

আচরণবিধি লঙ্ঘনের মহোৎসব : ২৫ দিনে জরিমানা ১৮ লাখ টাকা, মামলা ১৭৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের প্রতিযোগিতা চলছে। গত ২৫ দিনে বিভিন্ন আসনের প্রার্থী ও তাদের সমর্থকদের ২৭৬টি আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় মোট ১৮ লাখ ২৬ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়েছে। একই সময়ে বিধি ভঙ্গের অভিযোগে মামলা হয়েছে ১৭৬টি। সোমবার (২ ফেব্রুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) এবং কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব মো. সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, গত ২৩ জানুয়ারি ছয়টি আসনে মাত্র তিনটি মামলার বিপরীতে সর্বোচ্চ ২ লাখ ৭৬ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়। সর্বশেষ গত ১ ফেব্রুয়ারি একদিনেই আটটি মামলায় ৭২ হাজার ৫০ টাকা অর্থদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইসি সচিবালয় জানিয়েছে, মূলত মিছিল-সভা, পোস্টার ও বিলবোর্ড সংক্রান্ত বিধিমালা লঙ্ঘনের কারণেই এই দণ্ড দেওয়া হচ্ছে। মাঠ পর্যায়ে শৃঙ্খলা বজায় রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। তালিকায় দেখা গেছে, পঞ্চগড়-২ আসনে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর বিরুদ্ধে ‘রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা, ২০২৫’-এর ৭ (গ) ধারা লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়েছে। এ ছাড়া ১৩ (গ) বিধি ভঙ্গসহ বিভিন্ন অভিযোগে দেশের অন্যান্য আসনেও নিয়মিত জরিমানা ও মামলা দায়ের করা হচ্ছে। প্রতিবেদনে উঠে এসেছে, মাদারীপুর-৩ আসনের হোসেনপুর ও বন্দরবাড়ী ইউনিয়নে টহল ও প্রচারণা চালানোর সময় বিধি ভঙ্গের দায়ে ৫শ টাকা করে জরিমানা ও একটি মামলা করা হয়েছে। সাধারণ চিত্রের অনেক ক্ষেত্রে প্রার্থীর প্রতিনিধিদেরও প্রতীকী জরিমানা (যেমন : ৫শ টাকা) করে সতর্ক করা হচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে, পোস্টার ও বিলবোর্ড অপসারণসহ আচরণবিধি প্রতিপালনে সারা দেশে নিয়মিত টহল ও প্রচারণা চালানো হচ্ছে। ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রার্থীদের আইনের আওতায় আনতে কমিশনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। সমন্বয় কমিটির তথ্যমতে, যেসব আসনে আচরণবিধি ভঙ্গের প্রবণতা বেশি, সেখানে নজরদারি আরও বাড়ানো হয়েছে। বিশেষ করে জনসভা ও দেয়াল লিখনের ক্ষেত্রে বিধিমালা ২০২৫-এর কঠোর প্রয়োগ নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

রিটেলেড নিউজ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত


কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত


৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত


সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত


ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত


টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর