বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

যমুনায় আইন-শৃঙ্খলাসংক্রান্ত জরুরি সভা, থাকবেন বাহিনী প্রধানরা

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:৪৫ পিএম, ২০২৬-০২-০৭

যমুনায় আইন-শৃঙ্খলাসংক্রান্ত জরুরি সভা, থাকবেন বাহিনী প্রধানরা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আইন-শৃঙ্খলাসংক্রান্ত বিশেষ সভা আহ্বান করেছে সরকার। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় জরুরি এ সভা অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, বিকেল ৫টায় যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর সভাপতিত্বে বিশেষ আইন-শৃঙ্খলাসংক্রান্ত সভা অনুষ্ঠিত হবে। বিশেষ এ সভায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম, ডিজি কোস্ট গার্ড, ডিজি বিজিবি, ডিজি র‍্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানরা উপস্থিত থাকবেন। সূত্রে আরো জানা গেছে, জরুরি এ আইন-শৃঙ্খলা সভায় আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। নির্বাচনের আগে সম্ভাব্য রাজনৈতিক আন্দোলন, সহিংসতা ও নাশকতার ঝুঁকি পর্যালোচনা করে তা দমনে আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রস্তুতি ও করণীয় নির্ধারণে গুরুত্ব দেওয়া হতে পারে। পাশাপাশি রাজধানীসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও নির্বাচন সংশ্লিষ্ট অফিস-আদালতের নিরাপত্তা জোরদার, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা এবং মাঠপর্যায়ে দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করার বিষয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সভায় পুলিশ, র‍্যাব, বিজিবি, কোস্ট গার্ডসহ বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করা এবং নির্বাচন-পূর্ব সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর কিন্তু সংযত অবস্থান নেওয়ার নির্দেশনাও আসতে পারে।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর