বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাঙামাটির দুর্গম ভোটকেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম‎

রাঙামাটি প্রতিনিধি :    |    ০৬:২০ পিএম, ২০২৬-০২-০৮

রাঙামাটির দুর্গম ভোটকেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম‎

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাঙামাটি ২৯৯ নম্বর আসনের দুর্গম চার উপজেলার ২০টি ভোটকেন্দ্রে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। এসব কেন্দ্রে  ব্যালট বক্স, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরও পৌঁছে দেওয়া হচ্ছে। ‎জেলা রিটার্নিং কর্মকতা নাজমা আশরাফী জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে চার উপজেলার দুর্গম ৯টি ইউনিয়নের ২০টি ভোটকেন্দ্রে গতকাল (শনিবার) থেকে হেলিকপ্টারের মাধ্যমে সরঞ্জাম ও জনবল পরিবহন কার্যক্রম শুরু হয়েছে। সড়ক ও নৌপথে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা না থাকায় এই কেন্দ্রগুলোকে হেলিসর্টি ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। দুর্গম এসব ২০টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ১২ জন। ‎তিনি আরও জানান, ইতোমধ্যে বরকল উপজেলার ২টি, জুরাছড়ি উপজেলার ২টি এবং বিলাইছড়ি উপজেলার ১টি কেন্দ্রে সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। বাকি ১৫টি কেন্দ্রে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ধাপে ধাপে এ কার্যক্রম চলবে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান। প্রসঙ্গত, রাঙামাটির ১৬১টি ভোটকেন্দ্রে মোবাইল নেটওয়ার্ক নেই এবং ৩৬টি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ না থাকায় নির্বাচন পরিচালনায় বাড়তি চ্যালেঞ্জ রয়েছে। 

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর