শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:৩০ পিএম, ২০২৬-০২-১২
শুরু হয়েছে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে ভোটাররা কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তবে ভোটের এই সকালে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে দেখা গেছে নিরাপত্তা ও যান চলাচলে ঢিলেঢালা নিয়ন্ত্রণের চিত্র। ভোটের দিন সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা, খিলক্ষেত ও উত্তরাসহ আশপাশের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দেখা গেছে, সড়কে গণপরিবহনের চাপ তেমন নেই। বড় দুই-একটি বাস চলাচল করতে দেখা গেলেও সিএনজিচালিত অটোরিকশা, রিকশা ও ব্যক্তিগত ছোট বাহনের চলাচল ছিল স্বাভাবিক। বিভিন্ন মোড় ও সংযোগ সড়কে সাধারণ মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে। সরেজমিনে দেখা গেছে, রাজধানীর এসব গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান উপস্থিতি তেমন একটা চোখে পড়েনি। অন্যান্য নির্বাচনের মতো চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রমও ছিল অনুপস্থিত। তবে কিছু এলাকায় সেনাবাহিনীকে টহল দিতে দেখা গেছে। বিমানবন্দর এলাকায় এক পথচারী নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, ‘ভোটের দিন সকালে ভেবেছিলাম রাস্তায় অনেক কড়াকড়ি থাকবে। কিন্তু তেমনটা দেখিনি। যানবাহন চলাচলও মোটামুটি স্বাভাবিক রয়েছে।’ খিলক্ষেতের এক দোকানি জানান, সকাল থেকেই মানুষ স্বাভাবিকভাবে চলাচল করছে। তবে অন্যান্য নির্বাচনের তুলনায় এবার সড়কে নিরাপত্তা বাহিনীর তৎপরতা তুলনামূলক কম মনে হয়েছে।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited