বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

রাজবাড়ীতে ভোটকেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি বেশি

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৩:৫৪ পিএম, ২০২৬-০২-১২

রাজবাড়ীতে ভোটকেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি বেশি

রাজবাড়ী প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ীতে ভোটকেন্দ্রে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। নারীরা উৎসবমুখর পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোটকেন্দ্রে এসেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজবাড়ী পৌর শহরের শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়, আলাদিপুর আরসি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্রে ঘুরে এ চিত্র দেখা গেছে। নারী ভোটাররা বলেন, আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে সকাল সকাল কেন্দ্রে চলে এসেছি। ভোটকেন্দ্রের পরিবেশ ভালো রয়েছে। অত্যন্ত সুষ্ঠু পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার দুটি আসনের মোট ভোটার ৯ লাখ ৮৯ হাজার ৯০৮ জন। এর মধ্যে রাজবাড়ী-১ আসনের ভোটার ৪ লাখ ৩০ হাজার ২১৫ জন এবং রাজবাড়ী-২ আসনের ভোটার ৫ লাখ ৫৯ হাজার ৬৯৩ জন। এই নির্বাচনে রাজবাড়ী জেলার দুটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটসহ বিভিন্ন দলের মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জেলার দুটি আসনে মোট ৩৫৪টি কেন্দ্রে ভোট গ্রহণ চলবে। রাজবাড়ী-১ আসনে এবার ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। রাজবাড়ী-২ আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল বলেন, রাজবাড়ীর দুটি সংসদীয় আসনের ৩৫৪টি কেন্দ্রের মধ্যে ১১৯টি কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসেবে জেলা পুলিশ থেকে চিহ্নিত করা হয়েছে। বাকি কেন্দ্রগুলো সাধারণ ক্যাটাগরিতে রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ ১১৯টি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারি থাকবে। এসব কেন্দ্রে পুলিশের বডি অন ক্যামেরা থাকবে, যেসব ক্যামেরা জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে সরাসরি মনিটরিং করা হচ্ছে। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ভোটের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আনসার ও র‍্যাবের সদস্যরা কাজ করবে। প্রত্যেকটি ভোটকেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। আশা করছি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আমরা রাজবাড়ীবাসীকে উপহার দিতে পারব।

রিটেলেড নিউজ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : ‎সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর