শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:০৪ পিএম, ২০২৬-০২-১২
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে জেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। শুরু থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, নারী-পুরুষ ভোটারদের ব্যাপক উপস্থিতি। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৪৬ নং চক আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকেই নারী ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ে। কেন্দ্রের প্রিসাইডিং মো. আমিরুল ইসলাম জানান, এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৮৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৪৪২ জন এবং নারী ভোটার ১ হাজার ৩৯২ জন। ভোট শুরুর ৩ ঘণ্টা ৪০ মিনিটের মধ্যে ৪৭৮ ভোট পড়েছে। কেন্দ্রের বাইরে তখনও শত শত ভোটারকে লাইনে অপেক্ষা করতে দেখা যায়। এই কেন্দ্রের প্রতিটি ভোট কক্ষে বিএনপি ও জামায়াতের পোলিং এজেন্টদের দেখা গেছে। তবে অন্যান্য প্রার্থীদের মধ্যে ট্রাক মার্কার ১ জন এবং তারা ও হাতপাখা প্রতীকের প্রার্থীর পোলিং এজেন্ট দেখতে পাওয়া যায়নি। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদ জানান, উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জে ভোটগ্রহণ চলছে। কোনো আশঙ্কা নেই। আশা করি, ভালোভাবে ফলাফল প্রকাশ করে আমাদের ওপর অর্পিত দায়িত্ব শেষ করতে পারবো।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited