শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:২৪ পিএম, ২০২৬-০২-১২
মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জ-১ আসনের মহাদেবপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে এসে বাবু মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে শিবালয় উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। বেলা বাড়লে বাবু মিয়া পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য নিকটস্থ ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন। ভোটকেন্দ্রের কাছাকাছি যাওয়ার পর হঠাৎ অসুস্থতাবোধ করেন। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লে উপস্থিত লোকজন এগিয়ে আসেন এবং সহায়তার চেষ্টা করেন। ঘটনাস্থলেই স্ট্রোক করে মৃত্যুবরণ করেন তিনি। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে ভোটকেন্দ্রের সাধারণ ভোটার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। প্রত্যক্ষদর্শী আব্দুল মান্নান বলেন, বাবু একটু আগেই ভোট দিতে কেন্দ্রে আসছিল। চোখের সামনেই লোকটা অকালে চলে গেল, ভোটটা আর দেওয়া হলো না। বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঢাকা পোস্টকে বলেন, ভোট কেন্দ্রে যাওয়ার পথে স্ট্রোক করে বাবু মিয়া নামের ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় প্রশাসন ও দায়িত্বরত কর্মকর্তারা ঘটনার সত্যতা নিশ্চিত করে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited