শিরোনাম
মুহাম্মদ সালাহ্উদ্দিন কাদের; কক্সবাজার : | ০৬:২২ পিএম, ২০২০-০৮-২২
কক্সবাজারের টেকনাফে চলতি বছরে অভিযান চালিয়ে ৩৬ লাখ ৭৭ হাজার ৫৯৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বিজিবির সদস্যরা। ওই সময় গ্রেফতার করা হয়েছে ১৩২ জন ইয়াবা ব্যবসায়ীকে। তার মধ্যে ১৭ জন রোহিঙ্গা।
বিজিবির সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে ১৩ জন ইয়াবা ব্যবসায়ী।
এ সব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল ফয়সল হাসান খান।
প্রাপ্ত পরিসংখ্যান বিশ্লেষণে জানা যায়, সবচেয়ে বেশি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে চলতি আগস্ট মাসে। এই মাসেই দুইজন ইয়াবা ব্যবসায়ী বিজিবির সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। বিজিবির সাথে বন্দুকযুদ্ধে সবচেয়ে বেশি ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে গত জুলাই মাসে।
ইয়াবা নির্মূলে বিভিন্ন পর্যায়ের আইন-শৃঙ্খলা বাহিনীর নানা অভিযানেও থামছে না ইয়াবা ব্যবসা। প্রতি বছরই উল্লেখযোগ্য হারে বাড়ছে ইয়াবা উদ্ধারের পরিমাণ। বাড়ছে গ্রেফতারের সংখ্যাও। করোনাভাইরাসের প্রার্দুভাবেও থেমে নেই কারবারীদের ইয়াবা ব্যবসা।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited