শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:২৩ পিএম, ২০২৬-০২-১২
ঢাকা-১৭ আসনের গুলশান মডেল স্কুল ভোটকেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে আলাদা কক্ষে ভোটদানের সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন এ আসনে জামায়াতের প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানের প্রধান নির্বাচনী এজেন্ট মিজানুর রহমান খান। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, বেলা ১১টায় গুলশান মডেল স্কুল কেন্দ্রে ভোট চলাকালীন একটি গুরুতর অনিয়ম প্রত্যক্ষ করেছি। এই কেন্দ্রের অধ্যক্ষের কক্ষ নির্ধারিত কোনো ভোটকক্ষ নয়। এরপরও একজন বিশেষ ব্যক্তিকে আলাদাভাবে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এই অবৈধ কাজটি করেছেন কেন্দ্রের খোদ প্রিজাইডিং কর্মকর্তা, যার ভিডিও রয়েছে। এতে আরও বলা হয়, ভোট প্রদানের সময় ওই কক্ষে কোনো রাজনৈতিক দলের পোলিং এজেন্ট উপস্থিত ছিলেন না। যা নির্বাচনী স্বচ্ছতার পরিপন্থি ও আইনের সুস্পষ্ট লঙ্ঘন। পোলিং এজেন্টের অনুপস্থিতিতে ব্যালট পেপারের বই ও সিল সেখানে নিয়ে যাওয়া হয় এবং ভোটগ্রহণ সম্পন্ন করা হয়। এছাড়া সহকারী প্রিজাইডিং কর্মকর্তা স্বীকার করেছেন যে, তাকে জোর পূর্বক কাজটি করিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তা। মিজানুর রহমান বলেন, ভোটগ্রহণের নির্ধারিত কক্ষের বাইরে ও পোলিং এজেন্টের উপস্থিতি ছাড়া এভাবে ব্যালট পেপারের বই এবং ভোটগ্রহণ করা নির্বাচনী বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এটি জনমনে নির্বাচন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। অতএব আমরা এর সুষ্ঠু তদন্ত চাই। একইসঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করেছি।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited