বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

ফের জুটি বাঁধছেন রোহিত-ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক :    |    ০৭:৪৯ পিএম, ২০২৬-০২-১৭

ফের জুটি বাঁধছেন রোহিত-ঋতুপর্ণা

ওপার বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত মানেই পর্দায় নতুন কোনো ম্যাজিক। এবার সেই ম্যাজিকে নতুন মাত্রা যোগ করতে আসছেন বলিউডের পরিচিত মুখ রোহিত রায়। দীর্ঘ বিরতির পর আবারও রুপালি পর্দায় জুটি বাঁধছেন তারা। ছবির নাম ‘জয়িতা’। মানবিক মূল্যবোধ আর সম্পর্কের গভীর টানাপোড়েন নিয়ে নির্মিত হচ্ছে এই সিনেমাটি।
বর্তমানে কলকাতায় এই ছবির শুটিং পুরোদমে চলছে। নামভূমিকায় অর্থাৎ ‘জয়িতা’ হিসেবে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। অন্যদিকে তার বিপরীতে ‘শুভেন্দু’ চরিত্রে অভিনয় করছেন রোহিত রায়। ছবির গল্প আবর্তিত হয়েছে শুভেন্দুর একাকীত্বকে কেন্দ্র করে। 
জীবনের নানা সমস্যায় জর্জরিত ও নিঃসঙ্গ শুভেন্দুর দেখাশোনার দায়িত্ব পান জয়িতা। সেবা করতে গিয়েই জয়িতা বুঝতে পারেন, শুভেন্দুর আসল সমস্যা কোনো শারীরিক ব্যাধি নয়, বরং চরম একাকীত্ব। এই একাকীত্ব দূর করে শুভেন্দুর জীবনে জয়িতা কীভাবে পরিবর্তন আনেন, তা নিয়েই এগিয়ে যাবে সিনেমার কাহিনী।
বাবাকে নিয়ে হাসপাতালে সালমান
ব্ল্যাকলিস্টেড ধুরন্ধর টু’র প্রযোজনা সংস্থা
আরিফিন শুভর জ্যাজ সিটি মুক্তি পাচ্ছে কবে?
সহকর্মী রোহিত রায় প্রসঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘রোহিতের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই দারুণ। এর আগেও আমরা তিনটি ছবিতে কাজ করেছি। ও যেমন ভালো অভিনেতা, মানুষ হিসেবেও চমৎকার। এই ছবির শুভেন্দু চরিত্রটি ওর জন্য একদম মানানসই।’ কলকাতায় শুটিং করতে পেরে উচ্ছ্বসিত রোহিত রায়ও। তিনি জানান, তিলোত্তমার প্রতি তার আলাদা এক টান রয়েছে। এখানে কাজ করার অনুভূতি বরাবরই বিশেষ, তাই সুযোগ পেলেই কলকাতায় শুটিং করতে মুখিয়ে থাকেন তিনি। উল্লেখ্য, ‘জয়িতা’ ছবিটি পরিচালনা করছেন জিৎ দত্ত। এর আগে ‘পটাদার কীর্তি’ ছবিতে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি। মজার বিষয় হলো, সেই ছবিটির প্রযোজনা করেছিল ঋতুপর্ণার প্রযোজনা সংস্থা ‘ভাবনা আজ ও কাল’। তবে এবার জিতের পরিচালনায় এই ছবির উপস্থাপক হিসেবে থাকছেন স্বয়ং ঋতুপর্ণা।

রিটেলেড নিউজ

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত


সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত


৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত


অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত


নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত


গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর