বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ইউএনও হওয়ার চার মাস পরই বদলি হলেন সেই সোহানিয়া

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৬:১৪ পিএম, ২০২৬-০৩-৩০

ইউএনও হওয়ার চার মাস পরই বদলি হলেন সেই সোহানিয়া

নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে তানজিমা আঞ্জুম সোহানিয়া যোগদান করেন। তিনি যোগদানের প্রায় চার মাস পরেই তাকে বদলি করা হয়। তার পরবর্তী কর্মস্থল ঢাকা বিভাগে ন্যস্ত করা হয়েছে। 
সোমবার (৩০ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা উপপ্রশাসনিক কর্মকর্তা মুকুল ইসলাম। এরআগে গত রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।  
তানজিমা আঞ্জুম সোহানিয়া ২০১০ সালের চ্যানেল আই-লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা দশে জায়গা করে নিয়েছিলেন। তিনি টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি এবং কুমুদিনী সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ করেন। পরে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। ৩৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে গেজেটপ্রাপ্ত হন এই লাক্স সুন্দরী সোহানিয়া। ২০১৯ সালের ২০ মার্চ প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনে তাকে ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়। 
তিনি গত বছরের ১১ ডিসেম্বর নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন। সোহানিয়া যোগদান করার পর বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে জড়িত রেখেছিলেন। স্থানীয় বৃদ্ধাশ্রমে সহায়তা, বাল্যবিয়ে বন্ধে জিরো টলারেন্স ঘোষণাসহ বিভিন্ন কাজ করে সুনাম কুড়িয়েছেন তিনি। অল্প সময়ে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি, বালু পাচার রোধ, মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।  স্থানীয় বাসিন্দা আলতাফ হোসেন বলেন, তিনি আমাদের উপজেলায় আসার পর বালু পাচার রোধসহবিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন। তিনি আসার পর কোনো বাল্যবিয়ে হয়নি।  নিরাপদ বৃদ্ধাশ্রমের পরিচালক সাজিউর রহমান সাজু বলেন, ইউএনও মহোদয় যোগদান করার পর থেকে তিনি বিভিন্নভাবে সহায়তা করেছেন। তিনি আমাদের এলাকার জন্য নানাবিধ পরিকল্পনা করেছিলেন তবে তার হঠাৎ করে বদলি নেতিবাচক প্রভাব ফেলবে। রাজিয়া সুলতানা নামে এক বাসিন্দা বলেন, আমার মেয়ে বিরল রোগে আক্রান্ত, তিনি আসার পরে আমাকে বিভিন্নভাবে সহায়তা করেছেন। আমি খুব গরীব মানুষ, তার সহায়তা পেয়ে আমি উপকৃত হয়েছিলাম। তিনি থাকলে আমিসহ আরও অনেকে সহায়তা পেতো।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর