বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রুপগঞ্জে শরিয়ত উল্লাহর নেতৃত্বে গ্রীন টিভির ক্যামেরাম্যানের ওপর হামলা

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৮:১১ পিএম, ২০২৬-০৪-০৭

রুপগঞ্জে শরিয়ত উল্লাহর নেতৃত্বে গ্রীন টিভির ক্যামেরাম্যানের ওপর হামলা

নারায়ণগঞ্জের রুপগন্জের নাওড়া এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন গ্রিন টেলিভিশনের ক্যামেরাম্যান শরিয়তউল্লাহ। খোঁজ নিয়ে জানা যায় নাওড়ার ৬৮/১ ঠিকানায় অবস্থিত নাওড়া মডেল একাডেমি নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে গেল রবিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে। 

প্রত্যক্ষদর্শি সাংবাদিকদের জানান, নাওড়া একাডেমির   ভেতরে তালাবদ্ধ অবস্থায় একদল সশস্ত্র সন্ত্রাসী বাহিনী হামলার পূর্ব প্রস্তুতি নিচ্ছে- এমন
তথ্যের সত্যতা যাচাইয়ে ঘটনাস্থলে যান গ্রিন টেলিভিশনের সাংবাদিকরা। স্থানীয়  সাংবাদিকরা সেই ভবনের সামনে গেলে জানা যায়, হামলা করা হয়েছে গ্রীন টিভির অনুসন্ধান টিমের ওপর; ছিনিয়ে নেওয়া হয়েছে তাদের ক্যামেরা ইউনিট।

হামলার শিকার গ্রীন টিভির ক্যামেরাম্যান সরিয়তুল্লাহ্ জানান, ভবনটিতে সশস্ত্র সন্ত্রাসী থাকলেও বাইরে পাহারায় ছিলেন দুজন। হাতে ক্যামেরা দেখেই চটে যান; সংবাদকর্মীদের সঙ্গে শুরু করেন বাকবিতণ্ড। অতঃপর বাইরে বেরিয়ে আসে ভেতরে অবস্থানরত সন্ত্রাসীরা। 

এরই মধ্যে ঘটনাস্থলে ক্যামেরাম্যানকে লাঞ্ছিত করার তথ্য পেয়ে নাওড়া এলাকায় ছুটে যায় সংবাদমাধ্যমটির আরেকটি ইউনিট, কিন্তু পুলিশের চোখের সামনেই সংবাদ সংগ্রহকালে কর্তব্যরত গ্রীন নিউজের ক্যামেরাম্যানকে ধাক্কা দিয়ে মারধর শুরু করে। অতঃপর ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ ডিলিটসহ নানাভাবে হেনস্তা করে ক্যামেরাসহ আনুষঙ্গিক সরঞ্জাম ছিনিয়ে নেওয়া হয়। আর ভয়াবহ এ ঘটনার নেতৃত্ব দেন স্থানীয় সন্ত্রাসী গ্রুপটির কমান্ডিং লিডার শরিয়ত উল্লাহ্। সন্ত্রাসী গ্রুপটিকে পেছন থেকে পরিচালনা করেন একই এলাকার শীর্ষ সন্ত্রাসী, মাদক সম্রাট খাড়া মোশারফ। 

স্থানীয় সুত্রমতে, গত ২৮ মার্চ, শনিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নাওড়া এলাকার মাদক সম্রাট মোশারফ হোসেনের বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করে গ্রীন নিউজ। ওই খবরের ফলোআপ সংবাদ সংগ্রহ করতে আবারও নাওড়া এলাকায় উপস্থিত হয় গ্রীন নিউজের একটি ইউনিট। ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে মোশারফের সন্ত্রাসী গ্রুপের মাধ্যমে অতর্কিত হামলার শিকার হয় গ্রীন ‍টিভি নিউজের সদস্যরা।

ওই সময় ওত পেতে থাকা মোশারফ বাহিনীর সদস্য শরিয়ত উল্লাহ্সহ ১৪ থেকে ১৫ জনের সন্ত্রাসী সদস্যরা অতর্কিত গ্রীন টিভির ক্যামেরাম্যানের ওপর হামলা চালায় এবং ক্যামেরা ইউনিট ছিনিয়ে নেয়।

পরক্ষণে ঘটনাস্থলে স্থানীয় জনতা ও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সন্ত্রাসী গ্রুপটি। ওই সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা রূপগঞ্জ থানার এসআই মফিজুলের কাছে এ বিষয়ে জানতে চাইলে তার উপস্থিতির বিষয়টি তিনি অস্বীকার করেন। 

 সংবাদকর্মীদের ওপর হামলার ঘটনায় রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন বলেন, তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইতোমধ্যে এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে গ্রীন টেলিভিশন কর্তৃপক্ষ।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর