বাংলাদেশ   শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬  

শিরোনাম

দিঘির ঘাট থেকে কুকুর টেনে নিলো কুমির, যা জানালেন প্রত্যক্ষদর্শীরা

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৬:৩১ পিএম, ২০২৬-০৪-১১

দিঘির ঘাট থেকে কুকুর টেনে নিলো কুমির, যা জানালেন প্রত্যক্ষদর্শীরা

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের ঐতিহাসিক হজরত খানজাহান (রহ.)-এর মাজার দিঘির কুমির কুকুরটেনে নিয়ে যাওয়ার ঘটনার একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে। ‘কুকুরটি হাত-পা বেঁধে কুমিরের সামনে ফেলা হয়েছে খাওয়ানের জন্য’ এমন শিরোনামে অনেকেই ভাইরাল ভিডিওটি শেয়ার করে। তবে মাজার কর্তৃপক্ষ, প্রত্যক্ষদর্শী এবং সংশ্লিষ্টদের ভাষ্যমতে, এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও অপতথ্য। তারা জানান, ঘটনাটি বুধবার (৮ এপ্রিল) বিকেলের। মাজারের দিঘির ঘাটের কাছে একটি অসুস্থ কুকুর শিশু ও নারীসহ কয়েকজনকে কামড় দেয়। তখন কয়েকজন কুকুরটি তাড়া করে। পরে কুকুরটি নারীদের ঘাট থেকে মূল ঘাটের দিকে আসে। সেখানে মাজারের নিরাপত্তাপ্রহরী ফোরকানকে কামড় দেয়। তিনি পা ঝাড়া দিলে কুকুরটি ঘাটে পড়ে যায়। সিঁড়ি পিচ্ছিল হওয়ায় কুকুরটি আর ওপরে উঠতে পারেনি। একপর্যায়ে কুমির কুকুরটিকে ধরে টেনে পানির নিচে নিয়ে যায়। এই অংশটুকু ফেসবুকে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। ভাইরাল ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, কুকুরটি ঘাট থেকে ওঠার চেষ্টা করছিল কিন্তু উঠতে পারছিল না। এক পর্যায়ে কুমিরটি কুকুর ধরে টেনে পানির নিচে নিয়ে যায়। এসময় কুকুরটির পা বাঁধা এমন কিছু দেখা যাইনি। মাজারের ঘাটের পাশের দোকানি বিনা আক্তার বলেন, কুকুরটি আমার দোকানের সামনেও কয়েকজনকে কামড় দেয়। পরে ঘাটে ফোরকানের পায়ে কামড় দিলে ফোরকান পা ঝাড়া দিলে কুকুরটি ঘাটে পড়ে যায়। এসময় ঘাটে কুমির থাকায় কেউ সাহস করে কুকুরটি টেনে তুলতে পারেনি। মাজারের নিরাপত্তাপ্রহরী মো. ফোরকান হাওলাদার বলেন, ঘাটে কুমিরটি অবস্থান করছিল তখন বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীরা কুমিরটি দেখছিল। এসময় আমি নিরাপত্তার জন্য ঘাটেই দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ একটা পাগলা কুকুর এসে আমার পায়ে কামড় দেয়। আমি পা ঝাড়া দিলে কুকুরটি পানিতে পড়ে যায়। পরে ঘাটে থাকা কুমির কুকুরকে ধরে পানির নিচে নিয়ে যায়। আধা ঘণ্টা পরে কুকুরটি অন্য ঘাটে ভেসে উঠলে কুকুরটি উদ্ধার করে মাটি চাপা দেওয়া হয়। তিনি আরও বলেন, আমি কুকুরটির কামড়ে আক্রান্ত হওয়ার পর বাগেরহাট জেলা সদর হাসপাতালে টিকা নিয়েছি। স্থানীয় যুবক মেহেদী হাসান তপু বলেন, কুমিরটি সাধারণত এ ধরনের আচরণ করে না। দিঘির এই কুমিরটি ডিম পেড়েছে। এ সময় মাদি কুমির একটু হিংস্র হয়ে যায়। এজন্য অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে। তবে হাত-পা বেঁধে কুকুরটি কুমিরের সামনে ফেলা হয়েছে এমন শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু গুজব ছড়িয়েছে। যার কোনো ভিত্তি নেই। আপনারা মূল ভিডিওটি দেখলেও বুঝতে পারবেন। কুকুরটির পা বাঁধা ছিল না। খানজাহান আলী মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এটা খুবই দুঃখজনক। মাজারের পবিত্রতা রক্ষার সার্থে সবাইকে সঠিকভাবে উপস্থাপন করার দাবি জানান তিনি। বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, মাজারের ঘাটে কুকুরটি কুমির টেনে নিয়ে যাচ্ছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নজরে আসায় আমরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্তে আসল ঘটনা উঠে আসবে। তবে প্রাথমিকভাবে জানতে পেরেছি কুকুরটি অসুস্থ ছিল। কেউ তাকে বেঁধে কুমিরের সামনে ফেলেনি।

রিটেলেড নিউজ

সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত


চমেকের ন্যায্যমূল্যের দোকানে ওষুধের বাড়তি দাম!

চমেকের ন্যায্যমূল্যের দোকানে ওষুধের বাড়তি দাম!

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত


আলীকদম বাজারে শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান, ড্রেন পরিষ্কারে ৩ দিনের সময়সীমা

আলীকদম বাজারে শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান, ড্রেন পরিষ্কারে ৩ দিনের সময়সীমা

আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত


গফরগাঁওয়ে অসহায় পরিবার কে অবরুদ্ধ করে জমি দখলের পাঁয়তারা: চলাচলের রাস্তা বন্ধ করে প্রাননাশের হুমকি

গফরগাঁওয়ে অসহায় পরিবার কে অবরুদ্ধ করে জমি দখলের পাঁয়তারা: চলাচলের রাস্তা বন্ধ করে প্রাননাশের হুমকি

আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত


বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ১৩ কিশোরকে দেওয়া হলো অভিভাবকের জিম্মায়

বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ১৩ কিশোরকে দেওয়া হলো অভিভাবকের জিম্মায়

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত


বরুড়ায় যুব দিবসে পোশাক তৈরি প্রশিক্ষণের উদ্বোধন, মাদকবিরোধী সভা ও চারা বিতরণ

বরুড়ায় যুব দিবসে পোশাক তৈরি প্রশিক্ষণের উদ্বোধন, মাদকবিরোধী সভা ও চারা বিতরণ

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ২১ দিনব্যাপী পোশাক তৈর...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর