বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

বিশ্বনাথ রাম সুন্দর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাজমুল ইসলাম স্বপরিবারে সড়ক দুর্ঘটনায় আহত

সংবাদদাতা, সিলেট :    |    ১২:৩২ পিএম, ২০২১-০৪-১৫

বিশ্বনাথ রাম সুন্দর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাজমুল ইসলাম স্বপরিবারে সড়ক দুর্ঘটনায় আহত সিলেট শহর থেকে বিশ্বনাথ যাওয়ার পথে দক্ষিণ সুরমার রশিদপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন রাম সুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজমুল ইসলাম (৫৩)। এ সময় তার পরিবারের অন্যরাও আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। যানা যায়, বুধবার (১৪ এপ্রিল ২০২১) ভোর সাড়ে ৫ টার দিকে দক্ষিণ সুরমার সিলেট - ঢাকা মহাসড়কের রশিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় তিনি তার স্ত্রী সন্তানদের নিয়ে একটি সিএনজিতে বিশ্বনাথের বাসায় যাচ্ছিলেন। আচমকা বিপরিতগামী একটি বেপরোয়া গতিতে আসা ট্রাক তাদের পরিবহনকারী সিএনজিকে সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। দুমড়ে মুচড়ে যায় সিএনজি। আহত হন সিএনজিতে পরিবহনকারী শিক্ষক নাজমুল ইসলামসহ তার স্ত্রী, সন্তান এবং সিএনজি ড্রাইভার। স্থানীয় জনসাধারণ তদের ঘটনাস্হল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট নর্থ ইষ্ঠ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। তার বড় ছেলে কলেজ ছাত্র জিল্লুর রহমানও (১৭) আহত হয়েছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। সড়ক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন শিক্ষক নাজমুল ইসলামের শ্যালক, সিলেট করিম উল্লাহ মার্কেটের ব্যবসায়ী দিলদার হোসেন শামীম। তিনি জানান, সেহরির পরে মোবাইল ফোনে খবর পেয়ে আমরা দ্রুত তাদের কাছে ছুটে যাই। তিনি বলেন, আমার দুলাভাই নাজমুল ইসলামের বাম পায়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন৷ বর্তমানে তাকে সিলেট নর্থ ইষ্ঠ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। শিক্ষক নাজমুল ইসলাম তার স্ত্রী নার্জিমা বেগম লাকীকে নিয়ে প্রয়োজনীয় চেক আপ এবং চিকিৎসা শেষে ইন্ডিয়ার চেন্নাই থেকে ফিরে বাসায় যাচ্ছিলেন। তিনি স্বপরিবারে ইন্ডিয়াতে গিয়েছিলেন ১৭ মার্চ ২০২১। ইন্ডিয়াতে করোনাভাইরাস ভয়াবহ পরিস্থিতির মাঝেও যথাসময়ে চিকিৎসা সংক্রান্ত কাজ শেষ করে সেখানে আটকা পড়ে যান। অবশেষে ১৩ এপ্রিল ২০২১ মংগলবার দেশে ফিরে আসতে সক্ষম হন। ইউএস বাংলা এয়ারলাইন্স ফ্রাইট যোগে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে অবতরণ করেন। এরপর দেশব্যাপী করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ভোর থেকে শুরু হওয়া সর্বাত্মক লকডাউনের সংবাদ জেনে রাতেই ঢাকা ছেড়ে বিশেষ ব্যবস্থায় তিনি সিলেট শহরে আসেন। সিলেট শহর থেকে অপেক্ষমান আত্মীয়-স্বজনদের সাথে দেখা করে পরিবারের অন্যদেরকে নিয়ে বিশ্বনাথের বাসায় যাওয়ার পথে এই দুর্ঘটনায় পতিত হন। বিশ্বনাথ রাম সুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজমুল ইসলামের পরিবার পরিজনেরা আশু সুস্থতা এবং নিরাপদ জীবনের জন্যে সকলের কাছে দোয়া চেয়েছেন। সমাজসেবী, ক্রীড়ানুরাগী, শিক্ষক নাজমুল ইসলামের বাড়ী কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের পারকুল গ্রামে। উল্লেখ্য উক্ত স্থানে ঘন ঘন সড়ক দুর্ঘ টনায় মানুষের জান মালের ক্ষয় ক্ষতির খবর বিভিন্ন সময়ে মিডিয়ায় প্রকাশিত হলে দুর্ঘটনা রোধে সেখানে গোলচত্ত্বর নির্মাণসহ বিভিন্ন দাবীতে গত কয়েকদিন পূর্বে কাপনের কাপড় পরে সেখানে মানববন্ধন ও সড়ক অবরোধ করেন স্থানীয় এলাকাবাসী। এছাড়া বিগত কয়েকদশক থেকে মুক্তিযোদ্ধার প্রজন্মসহ বিভিন্ন সামাজিক সংস্থা সড়ক দুর্ঘ টনা রোধে পদক্ষেপ নিতে আন্দোলন চালিয়ে গেলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি।

রিটেলেড নিউজ

নিবন্ধন অধিদপ্তরে এখনো সক্রিয় ‘আওয়ামী সিন্ডিকেট’?

নিবন্ধন অধিদপ্তরে এখনো সক্রিয় ‘আওয়ামী সিন্ডিকেট’?

আ.ন.ম. তাজওয়ার আলম : বাংলাদেশের নিবন্ধন অধিদপ্তর ও দেশের বিভিন্ন রেজিস্ট্রি অফিসে এখনো একটি প্রভাবশালী সিন্ডিকেট সক...বিস্তারিত


বাংলাদেশ ও ইরানের সম্পর্ককে ইরান গুরুত্বের সঙ্গে বিবেচনা করে: অলি আহমদ

বাংলাদেশ ও ইরানের সম্পর্ককে ইরান গুরুত্বের সঙ্গে বিবেচনা করে: অলি আহমদ

নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রাহিমি জাহানাবাদির সঙ্গে লিবার...বিস্তারিত


চট্টগ্রাম সমিতি-ঢাকার এজিএম অনুষ্ঠিত

চট্টগ্রাম সমিতি-ঢাকার এজিএম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : মো. ইমরুল কায়েস: চট্টগ্রাম সমিতি-ঢাকার ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার (২...বিস্তারিত


নিষিদ্ধ ছাত্রলীগের দেশবিরোধী কার্যক্রমের প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের দেশবিরোধী কার্যক্রমের প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :: : কবি নজরুল কলেজ প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের দেশবি...বিস্তারিত


গফরগাঁওয়ে শিক্ষক প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গফরগাঁওয়ে শিক্ষক প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : ময়মনসিংহের গফরগাঁওয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান উন...বিস্তারিত


মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তোলার তাগিদ

মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তোলার তাগিদ

আমাদের বাংলা ডেস্ক : : পটিয়াস্থ সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চ’র  চার যুগপূর্তি উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিয...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর