বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

২১ আগস্টের ঘটনায় খালেদাকে আসামি করার দাবি তথ্যমন্ত্রীর

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৩:৩৫ পিএম, ২০২০-০৮-২৩

২১ আগস্টের ঘটনায় খালেদাকে আসামি করার দাবি তথ্যমন্ত্রীর

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘১৫ আগস্ট ও ২১ আগস্টের ঘটনা একই সূত্রে গাঁথা। জিয়াউর রহমান হত্যার রাজনীতি বেছে নিয়েছিলেন, সে পথেই হাটেন খালেদা জিয়া।
খালেদার হুকুমে তারেক রহমানের সরাসরি নির্দেশে ২১ আগস্টের ঘটনা ঘটানো হয়েছিলো। আলোচিত এ মামলার একজন সাক্ষী হিসেবে বলতে চাই, খালেদা জিয়াকে এ মামলায় হুকুমের আসামি করা হোক’।
রোববার (২৩ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিনী আইভি রহমানের ১৬তম মৃত্যবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আইভি রহমান পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি খুনের রাজনীতির ওপর প্রতিষ্ঠিত একটি দল। জিয়াউর রহমান জাতির পিতাসহ পুরো পরিবারকে হত্যা করতে ১৯৭৫ এর  ১৫ আগস্টের ঘটনা ঘটান। দেশবিরোধীদের মূল্যায়ন, বিরোধীমতকে দমন আর চৌকস মেধাবী অফিসারদের হত্যার মাধ্যমে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করেন। খালেদা জিয়াও হত্যার রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেননি। নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখতে ২১ আগস্টে নিজ পুত্র তারেক রহমানকে দিয়ে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে বোমা হামলা চালান।
তিনি বলেন, ‘এ হামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হোক। এটা সময়ের দাবি, জনগণ এ দাবির সঙ্গে একমত, তাকে বিচারের আওতায় আনা হোক। ২১ আগস্টের নীলনকশা আগেই করা ছিল। আমরা মুক্তাঙ্গনে সমাবেশের অনুমতি চেয়েছিলাম দেওয়া হয়নি সেদিন, কারণ সেখানে বোমা হামলা করা যেতো না। বঙ্গবন্ধু এভিনিউতে অনুমতি দেওয়া হলেও বড় বিল্ডিং এর ছাদে আমাদের নেতাকর্মীদের উঠতে দেওয়া হয়নি। এ হামলার পর প্রতিবাদ জানানো হলে পুলিশ লাঠিচার্জ করে, কাঁদানে  গ্যাস নিক্ষেপ করে। সমস্ত আলামত নষ্ট করা হয় সরকারের নির্দেশে’।

আইভি রহমান পরিষদের উপদেষ্টা মো. আকরাম হোসেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, ঢাকা নগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী, সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, সিনিয়র সাংবাদিক মানিক লাল ঘোষ প্রমুখ।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর