শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:২৩ পিএম, ২০২৬-০৪-২৫
বিদ্যুৎ ঘাটতির কারণে শিল্প উৎপাদন ব্যাহত হয়ে রপ্তানি কমেছে—এমন ধারণা সঠিক নয় বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনের পর অগ্রাধিকার ভিত্তিতে শিল্প-কারখানায় সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। বরং বৈশ্বিক বাজারে মন্দাভাবই রপ্তানি কমার প্রধান কারণ। শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় চিত্তরঞ্জন কটন মিলের জায়গায় গড়ে ওঠা নিট শিল্পপল্লী পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ভবিষ্যতে নতুন বিনিয়োগকারীদের জ্বালানিনির্ভর (ফুয়েল ইন্টেন্সিভ) শিল্পের পরিবর্তে কম জ্বালানি-নির্ভর শিল্প স্থাপনে উৎসাহিত করা হবে। তিনি আরও বলেন, জ্বালানির দাম বৃদ্ধিকে কেন্দ্র করে বাসভাড়া ও নিত্যপণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানোর কোনো সুযোগ নেই। এ বিষয়ে সংশ্লিষ্টদের নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিটিএমসির শিল্প প্লট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ইতোমধ্যে দুটি প্লটে শিল্প স্থাপন করা হয়েছে এবং আরও দুটি প্লট একই প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের প্রক্রিয়ায় রয়েছে। তবে অবশিষ্ট কিছু প্লট স্থানীয় দখল সমস্যার কারণে ব্যবহারে বাধার মুখে পড়েছে। তিনি আশ্বাস দিয়ে বলেন, দ্রুত এসব সমস্যা সমাধান করে সব প্লটে বিনিয়োগ নিশ্চিত করা হবে। পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এসএম জাহিদ হাসান, প্রকল্প পরিচালক (পিপিপি) কাজী ফিরোজ হোসেন, উপপ্রধান হিসাবরক্ষক রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী টেক্সটাইল শিল্পপল্লীর বর্ণালী কালেকশন লিমিটেড কারখানা পরিদর্শন করেন এবং অন্যান্য প্লটও ঘুরে দেখেন।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited