বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মহান মে দিবসে  হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৩:৫১ পিএম, ২০২৬-০৫-০২

মহান মে দিবসে  হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ

মহান মে দিবসে সিরাজগঞ্জে ২হাজার মেহনতি শ্রমিক নিয়ে হাজী আব্দুস  সাত্তার ফাউন্ডেশনের  উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (১ মে ২০২৬), শুক্তবার সকাল ১০টায় ইসলামিয়া সরকারি কলেজ মাঠ থেকে ২হাজার শ্রমিক মেহনতি শ্রমিক নিয়ে হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক,  মানবতার ফেরিওয়ালা, সমাজ সেবক, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো : আব্দুস সাত্তার এর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালী শহরের এসএস রোড, মুজিব সড়ক সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মতি সাহেবের ঘাটে এসে শেষ হয়। হাজার হাজার শ্রমজীবী মানুষ  মহান মে দিবস সফল হোক,  সার্থক হোক  ব্যানার ফেস্টুন নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয় সিরাজগঞ্জ পৌর শহর। বর্ণাঢ্য র‍্যালী শেষে দুপুরে হাজী আব্দুস সাত্তার এর আয়োজনে ২ হাজার শ্রমিক মধ্যাহ্নভোজ করানো হয়।

মধ্যাহ্নভোজের পূর্ব  হাজী  আব্দুস সাত্তার ২হাজার মেহনতি শ্রমিকের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি  বলেন, মে দিবস শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক সংগ্রামের প্রতীক। শ্রমিকদের ঘাম ও পরিশ্রমেই দেশের অর্থনীতি সচল থাকে, তাই তাদের অধিকার, ন্যায্য মজুরি  ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র  ও সমাজের নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকরা নানা বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও  বলেন, “মে দিবস কেবল একটি দিবস নয়, এটি শ্রমিক শ্রেণির ন্যায্য অধিকার আদায়ের রক্তঝরা ইতিহাস ও সংগ্রামের প্রতীক।” শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত না হলে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। মহান মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। সবশেষে জনপ্রিয় সংগীত শিল্পীদের অংশগ্রহণে মনমুগ্ধকর সংগীত পরিবেশন করা হয়।

এসময় সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি বিশা শেখ, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন সানু,হেলাল উদ্দিন, ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাজাহান আলী শাজাসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর