বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু জয় করলেন বাবর আলী

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৪:০৮ পিএম, ২০২৬-০৫-০২

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু জয় করলেন বাবর আলী

বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে নতুন অধ্যায় যোগ করলেন বাবর আলী। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে জয় করেন বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বত মাকালু। একই সঙ্গে আট হাজার মিটারের বেশি উচ্চতার পাঁচটি পর্বত জয়ের কীর্তিও গড়লেন তিনি। বাংলাদেশ সময় শনিবার (২ মে) ভোর ৫টা ৪৫ মিনিটে ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার মাকালুর চূড়ায় পৌঁছান বাবর। নেপালের মহালাঙ্গুর হিমাল অঞ্চলে অবস্থিত এই দুর্গম শৃঙ্গ দীর্ঘদিন ধরেই পর্বতারোহীদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে পরিচিত। ‘এক্সপিডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার’ শিরোনামে এই অভিযানের আয়োজন করে চট্টগ্রামভিত্তিক পর্বতারোহণ সংগঠন ভার্টিক্যাল ড্রিমার্স। সংগঠনটির সভাপতি ফরহান জামান নেপালের আউটফিটার মোহন লামসালের বরাতে এই সাফল্যের বিষয়টি নিশ্চিত করেছেন। গত ৭ এপ্রিল বাংলাদেশ থেকে যাত্রা শুরু করেন বাবর। ৯ এপ্রিল নেপালের টুমলিংটার হয়ে সেদুয়া গ্রামে পৌঁছে শুরু করেন ট্রেকিং। ধাপে ধাপে অগ্রসর হয়ে ১৮ এপ্রিল পৌঁছান বেসক্যাম্পে। এরপর কয়েক দফায় উচ্চতার সঙ্গে মানিয়ে নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেন তিনি। অনুকূল আবহাওয়ার অপেক্ষা শেষে ৩০ এপ্রিল আবারও চূড়ান্ত অভিযানে নামেন বাবর। ওই দিনই ক্যাম্প-২ এবং পরেরদিন ক্যাম্প-৩-এ পৌঁছান। সেখান থেকে রাতেই শুরু হয় চূড়ান্ত আরোহণ। টানা কঠিন ও খাড়া পথ অতিক্রম করে অবশেষে ভোরে শিখরে পৌঁছাতে সক্ষম হন তিনি। অভিযান-সংশ্লিষ্টরা জানিয়েছেন, শীর্ষ জয় শেষে বাবর বর্তমানে নামার পথে রয়েছেন। আজ তিনি ক্যাম্প-২-এ এবং আগামী ৩ মে বেসক্যাম্পে পৌঁছাতে পারেন বলে আশা করা হচ্ছে। ২০১৪ সালে পর্বতারোহণ শুরু করা বাবর আলী চট্টগ্রামের ভার্টিক্যাল ড্রিমার্সের প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান সাধারণ সম্পাদক। ভারতের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে প্রশিক্ষণ নেওয়ার পর একের পর এক সাফল্য অর্জন করেন তিনি। এর আগে ২০২২ সালে আমা দাবলাম জয় করেন বাবর। ২০২৪ সালে একই অভিযানে এভারেস্ট ও লোৎসে শৃঙ্গ স্পর্শ করেন। এছাড়া অন্নপূর্ণা-১ এবং কৃত্রিম অক্সিজেন ছাড়া মানাসলু জয়ের কৃতিত্বও রয়েছে তার ঝুলিতে। মাকালু অভিযানে বাবরের সঙ্গী ছিলেন আং কামি শেরপা। এই অভিযানে পৃষ্ঠপোষকতা দিয়েছে ভিজুয়াল নিটওয়ারস লিমিটেড, সামুদা স্পেক-কেম লিমিটেড, মাই হেলথ, চন্দ্রবিন্দু প্রকাশন ও রহমান্স গ্রোসারিজ।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর