শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৩:৩৪ পিএম, ২০২৬-০৫-১০
লেবাননে দখলদার ইসরায়েলের বেপরোয়া গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সবশেষ এক দিনের ইসরায়েলি তীব্র বোমাবর্ষণে আরও অন্তত ৩৯ জন মানুষ নিহত হয়েছেন। শনিবার (১০ মে) দক্ষিণ লেবাননের সাকসাকিয়েহ শহরসহ বিভিন্ন এলাকায় ভয়াবহ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গত ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ২ হাজার ৭০০ মানুষ মারা গেছেন। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, শনিবার সাকসাকিয়েহসহ দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা ইরান-সমর্থিত মিলিশিয়া ও রাজনৈতিক দল হিজবুল্লাহর সাথে সংশ্লিষ্ট অবকাঠামো এবং ব্যক্তিদের ওপর এসব আঘাত হানছে। মূলত দক্ষিণ লেবাননেই ইসরায়েলের অধিকাংশ বিমান হামলা কেন্দ্রীভূত রয়েছে। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এই হামলার বিষয়ে জানিয়েছে, তারা ‘সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত একটি স্থাপনার ভেতর থেকে সক্রিয় হিজবুল্লাহ সন্ত্রাসীদের’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতির বিষয়ে আইডিএফ উল্লেখ করেছে যে, তারা অপ্রাসঙ্গিক বেসামরিক নাগরিকদের ক্ষতির বিষয়ে অবগত আছে।
গত ১৬ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দিয়েছিলেন। তবে সেই ঘোষণার পরও ইসরায়েলি বাহিনী এবং হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণ ও সংঘাত অব্যাহত রয়েছে। সূত্র: বিবিসি
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited