শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৩:৩৪ পিএম, ২০২১-০৪-২২
দ্বিতীয় ধাপের করোনায় ক্ষতিগ্রস্তসহ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাটোর জেলায় ১ লাখ ২০ হাজার ৮৩২টি অসহায় ও দুস্থ পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর সহায়তা।
এরমধ্যে ভিজিএফ (আর্থিক) সুবিধা ৫ কোটি ৪৩ লাখ ৭৪ হাজার ৪০০ টাকা ও জিআর (ক্যাশ) ১ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকা। মোট ৬ কোটি ৮৮ লাখ ২৪ হাজার ৪০০ টাকা। ইতোমধ্যে উপজেলা ও পৌরসভা ভিত্তিক বিভাজন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তালিকার কাজও চলছে। চুড়ান্ত তালিকা প্রণয়ন হলেই সময়মত তা সংশ্লিষ্টদের মাধ্যমে উপকার ভোগীদের মধ্যে বিতরণ করা হবে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায়-দুস্থ পরিবারকে এই সহায়তা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক শাহরিয়াজ এ তথ্য জানান। তিনি বলেন, এই সহায়তার মধ্যে জেলার সাতটি উপজেলায় ৯৩ হাজার ১০৬ জনের বিপরীতে ৪ কোটি ১৮ লাখ ৯৭ হাজার ৭০০ টাকা এবং জেলার আটটি পৌরসভা এলাকায় ২৭ হাজার ৭২৬ জনের বিপরীতে বরাদ্দ দেওয়া হয়েছে ১ কোটি ২৪ লাখ ৭৬ হাজার ৭০০ টাকা। এছাড়া প্রতিটি ইউনিয়ন পরিষদে ২ লাখ ৫০ হাজার টাকা করে জেলার ৫২ ইউনিয়নে ১ কোটি ৩০ লাখ টাকা এবং আটটি পৌরসভার জন্য ১৩ লাখ টাকাসহ (জিআর ক্যাশ) মোট ১ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। ভিজিএফ (আর্থিক) ও জিআর ( ক্যাশ) মিলে মোট ৬ কোটি ৮৮ লাখ ২৪ হাজার ৪০০ টাকা বরাদ্দ পাওয়া গেছে।
জেলা প্রশাসক বলেন, বরাদ্দকৃত অর্থ বিতরণে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন ভিত্তিক বিভাজন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এরমধ্যে নাটোর সদর উপজেলায় ১৭ হাজার ১৯৮ জনের বিপরীতে ৭৭ লাখ ৩৯ হাজার ১০০ টাকা, সিংড়া উপজেলায় ১৯ হাজার ৮৮৯ জনের বিপরীতে ৮৯ লাখ ৫০ হাজার ৫০ টাকা, গুরুদাসপুর উপজেলায় ১২ হাজার ২৫২ জনের বিপরীতে ৫৫ লাখ ১৩ হাজার ৪০০ টাকা, বড়াইগ্রাম উপজেলায় ১৪ হাজার ৪২২ জনের বিপরীতে ৬৪ লাখ ৮৯ হাজার ৯০০ টাকা, লালপুর উপজেলা ১৩ হাজার ৮৭৪ জনের বিপরীতে ৬২ লাখ ৪৩ হাজার ৩০০ টাকা ও নলডাঙ্গা উপজেলায় ৫ হাজার ৯৯৪ জনের বিপরীতে ২৬ লাখ ৯৭ হাজার ৩০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
অপরদিকে, নাটোর পৌরসভায় ৪ হাজার ৬২১ জনের বিপরীতে ২০ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা, গোপালপুর পৌরসভায় এক হাজার ৫৪০ জনের বিপরীতে ৬ লাখ ৯৩ হাজার টাকা, বাগাতিপাড়া পৌরসভায় এক হাজার ৫৪০ জনের বিপরীতে ৬ লাখ ৯৩ হাজার টাকা, বনপাড়া পৌরসভায় ৪ হাজার ৬২১ জনের বিপরীতে ২০ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা, বড়াইগ্রাম পৌরসভায় ৩ হাজার ৮১ জনের বিপরীতে ১৩ লাখ ৮৬ হাজার ৪৫০ টাকা, গুরুদাসপুর পৌরসভায় ৪ হাজার ৬২১ জনের বিপরীতে ২০ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা, সিংড়া পৌরসভায় ৪ হাজার ৬২১ জনের বিপরীতে ২০ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা ও নলডাঙ্গা পৌরসভায় ৩ হাজার ৮১ জনের বিপরীতে ১৩ লাখ ৮৬ হাজার ৪৫০ টাকা। যা আসন্ন ঈদুল ফিতরের আগেই বিতরণ সম্পন্ন করা হবে।
জেলা প্রশাসক শাহরিয়াজ বলেন, সরকার সব ধরনের দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রয়েছেন। তবে সকলকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে এবং সহনশীল হতে হবে। দেশে মহামারি করোনার দ্বিতীয় ঢেউ চলছে। মৃত্যুর হারও বেড়েছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার লকডাউন দিয়েছে। এতে করে ছিন্নমুল ও খেটে খাওয়া মানুষগুলো কষ্ট পাচ্ছেন। বিষয়গুলি বিবেচনা করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এই সহায়তা দিচ্ছেন। বর্তমান পরিস্থিতিতে সকলকে ধৈর্যের সঙ্গে করোনা মোকাবিলা করতে হবে। কোনো প্রকার উষ্কানি বা গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited