শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:৪৯ পিএম, ২০২৬-০৫-১২
গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধা সাব রেজিস্ট্রি অফিসে অবৈধভাবে একটি অনির্বাচিত কমিটির নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে জমি ক্রেতা ও বিক্রেতাদের কাছ থেকে নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত অর্থ আদায় করার অভিযোগে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার দুপুরে সাব রেজিস্ট্রি অফিসের সামনে ডিবি রোডে গাইবান্ধা জেলার সচেতন নাগরিকবৃন্দের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে বিক্ষুব্ধরা ডিবি রোডে বসে সড়ক অবরোধ করে অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। এসময় সড়কের উভয় পাশে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়।
মানববন্ধনে বক্তব্য দেন ইকবাল করিম, মঞ্জুর রহমান লিটন, আব্দুস সালাম, আলতাফ হোসেন মামুন, আব্দুর রউফ, মামুনুর রশিদ তুষার প্রমুখ।
বক্তারা বলেন, জমি দলিলের জন্য ক্রেতাদের কাছ থেকে সমিতির নামে অতিরিক্ত টাকা আদায় করছেন সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা মল্লিক। সমিতির নামে জমি ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত ৬ হাজার করে টাকা নেয়া হয়। এই মোস্তা মল্লিক বিগত ১৭ বছর ধরে সমিতির নাম করে মনগড়াভাবে টাকা নিয়ে তিনি বিপুল অর্থের মালিক হয়েছেন। গাইবান্ধাবাসী দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোস্তা মল্লিকের সীমাহীন দুর্নীতির কবল থেকে মুক্তি চান। বক্তারা আরও বলেন, সাব-রেজিস্ট্রি অফিস চাঁদাবাজ ও দালাল মুক্ত করতে হবে। বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম-দুর্নীত বন্ধ না হলে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited