শিরোনাম
সংবাদদাতা, সিলেট : | ০৪:০৭ পিএম, ২০২১-০৪-২৯
সিলেট বিভাগে করোনা সংক্রামনে ৫ জনের মৃত্যু হয়েছে। বিভাগে জুড়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৪৬ জনে। সিলেট বিভাগে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে আরও ৮৫ জনের শরীরে। এছাড়া এই চব্বিশ ঘণ্টায় সিলেটে হাসপাতালে ও বাড়ি চিকিৎসাধীন আরও ১৩৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য করা হয় বিভাগে গত ২৪ ঘণ্টায় ৮৫ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদের নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৫৭২ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১৩ হাজার ১৮৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭২৪ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৩৫২ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩০৭ জন।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে শনাক্ত হওয়া ৮৫ জন করোনা আক্রান্ত রোগীর ৪১ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগের সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ১৪ ও মৌলভীবাজারে ১৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৩ রোগীর শরীরে করোনা শনাক্ত হয়েছে।
নতুন করে আরও ১৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। যাদের মধ্যে ৯২ জন সিলেট জেলার বাসিন্দা, সুনামগঞ্জে ২৩, হবিগঞ্জ জেলায় ৭ ও মৌলভীবাজার জেলার ১৫ জন। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৮ হাজার ৮৮৪ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ১২ হাজার ৪৬৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৬২৭ জন, হবিগঞ্জ জেলায় ১ হাজার ৭৮০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ১৪৫ জন।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited