শিরোনাম
সংবাদদাতা, দিনাজপুর | ০৪:৫৮ পিএম, ২০২১-০৪-২৯
দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিকের ভুঁয়া ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয়ে প্রতারণার অভিযোগে বিকাশ রায় (২৬) নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার ২৭ এপ্রিল ২০২১ দিবাগত রাতে ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দীনের নেতৃত্বে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার দূর্গাপুর বানিয়াপাড়া থেকে তাকে আটক করেন পুলিশ। বুধবার ২৮ এপ্রিল ২০২১ সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়। আটককৃত প্রতারক বিকাশ রায় চিরিরবন্দর উপজেলার দূর্গাপুর (বানিয়াপাড়া) দক্ষনাথ রায়ের ছেলে। ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দীন বলেন, “আটক বিকাশ রায় দীর্ঘদিন ধরে নিজেকে স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিকের পিএস পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল। ফেসবুকের ম্যাসেঞ্জারে বিভিন্ন ব্যক্তিকে চাকুরী নিয়ে দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা গ্রহণ করত সে”। “প্রতারণার সময় সে নিজেকে জুয়েল নাম হিসেবে পরিচয় দিত। গত বছরের ২৩মে ঘোড়াঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপর থেকে সে আত্মগোপনে ছিল”। “এরপর ভূঁয়া পিএসকে শনাক্ত করতে মাঠে নামে দিনাজপুর জেলা পুলিশের বেশ কয়েকটি ইউনিট। গত মঙ্গলবার দিবাগত রাতে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় তার নিজ বাসা থেকে তাকে আটক করতে সক্ষম হই”। তার আরো বেশ কয়েকজন সহযোগী দীর্ঘদিন থেকে এই প্রতারণা কাজে জড়িত বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। গত বুধবার সকালে তাঁকে আদালতের সোপর্দ করা হয়েছে।
মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited