বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে টেকসই কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নে দু'দিনব্যাপী কর্মশালা

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৭:০৫ পিএম, ২০২৬-০৫-২০

চাঁপাইনবাবগঞ্জে টেকসই কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নে দু'দিনব্যাপী কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জপ্রতিনিধি:
পৌর এলাকার কঠিন বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান চিত্র বিশ্লেষণ করে একটি কার্যকর, আধুনিক ও টেকসই কাঠামো গড়ে তোলার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে দু'দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে এবং এসএনভি (SNV) সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়।
রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের (EKN) আর্থিক সহায়তায় পরিচালিত ‘বাংলাদেশে নগরভিত্তিক পানি চক্রের টেকসই রূপান্তর’ প্রকল্পের আওতায় গত ১৯-২০ মে (২০২৬) চাঁপাইনবাবগঞ্জ শহরের স্কাইভিউ ইনের কনফারেন্স রুমে ‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন কর্মশালা’ শীর্ষক এই আয়োজন সম্পন্ন হয়।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ। এরপর পৌরসভার বর্তমান অবস্থা ও এর কার্যক্রমের ওপর একটি তথ্যচিত্র (প্রেজেন্টেশন) উপস্থাপন করেন পৌরসভার নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ ইমরান আহমেদ।
দুই দিনব্যাপী এই কর্মশালায় পৌরসভার বর্তমান কঠিন বর্জ্য ব্যবস্থাপনার সার্বিক চিত্র উপস্থাপন, প্রধান প্রধান সমস্যাসমূহ চিহ্নিতকরণ, ভবিষ্যৎ ভিশন নির্ধারণ এবং নবপ্রণীত পিপিপি (PPP) চুক্তির আলোকে কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নের ওপর বিশদ আলোচনা করা হয়। কর্মশালার প্রথম দিন সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ ও কৌশল প্রণয়নে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি ‘স্টেকহোল্ডার কনসালটেশন’ অনুষ্ঠিতহয়। দ্বিতীয় দিন বাস্তবমুখী কার্যপরিকল্পনা প্রণয়নে মাঠপর্যায়ে সুনির্দিষ্ট দায়িত্ব বণ্টন ও প্রয়োজনীয় বাজেট প্রণয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে পৌরসভার সদস্যবৃন্দের পাশাপাশি অন্যান্য অংশীজনদের (স্টেকহোল্ডার) মধ্যেউপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (DPHE) সহকারী প্রকৌশলী, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি ও পৌরসভার অন্যান্য দায়িত্বশীলকর্মকর্তাগণ।

দুদিনব্যাপী এই কর্মশালা পরিচালনায় সহযোগিতা করেন আইটিএন-বুয়েটের (ITN-BUET) প্রজেক্টম্যানেজার আলাউদ্দিন আহমেদ, এসএনভি (SNV)-এর গভর্নেন্স অ্যান্ড অ্যাডভোকেসি অ্যাডভাইজার প্রশান্ত রঞ্জন শর্মা রায় এবং রাজশাহী অঞ্চলের ক্লাস্টার কো-অর্ডিনেটর মোহাম্মদ রেজা উল হুদা।

কর্মশালায় বক্তারা বলেন, সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত উদ্যোগ গ্রহণ, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) কাঠামোর কার্যকর বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে নাগরিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জন করা সম্ভব।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর