বাংলাদেশ   শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬  

শিরোনাম

মাদ্রাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করল পশ্চিমবঙ্গ সরকার

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৪:৩৫ পিএম, ২০২৬-০৫-২১

মাদ্রাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করল পশ্চিমবঙ্গ সরকার

পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় ক্লাস শুরুর আগে শিক্ষক-ছাত্র অ্যাসেম্বলির সময় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করেছে পশ্বিমবঙ্গের রাজ্য সরকার। রাজ্যের মাদ্রাসা শিক্ষা দপ্তর থেকে দেওয়া এক নির্দেশিকায় জানানো হয়েছে এ তথ্য। নির্দেশিকায় বলা হয়েছে, এখন থেকে প্রতি দিন শিক্ষক-ছাত্র অ্যাসেম্বলির সময় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক। এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে বলেও স্পষ্ট জানানো হয়েছে। একই সঙ্গে আগের সমস্ত প্রচলিত নির্দেশ বা প্রথাকে বাতিল করে নতুন এই নিয়ম চালু করা হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, এই নির্দেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই জারি করা হয়েছে। অর্থাৎ উচ্চস্তরের প্রশাসনিক সম্মতি পাওয়ার পরই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে দাবি করেছে মাদ্রাসা শিক্ষা দপ্তর। সোমবার, ১৯ মে ২০২৬ তারিখে এ নির্দেশিকা জারি করেছে মাদ্রাসা শিক্ষার ডিরেক্টরেট। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এই নিয়ম কার্যকর হবে, তার মধ্যে রয়েছে সরকারি মডেল মাদ্রাসা (ইংরেজি মাধ্যম), সরকার অনুমোদিত ও সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা, অনুমোদিত এমএসকে ও এসএসকে এবং স্বীকৃত বেসরকারি মাদ্রাসা। ‘বন্দে মাতরম’ কবিতা কিংবা গানটির রচয়িতা সুপ্রসিদ্ধ বাঙালি সাহিত্যিক বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি একটি বন্দনাগীতি এবং নিজের  ‘আনন্দমঠ’ উপন্যাসে এই গানটি লিখেছিলেন বঙ্কিম। ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় তৎকালীন স্বাধীনতাকামীদের কাছে গানটি ব্যাপকভাবে জনপ্রিয় ছিল। চলতি বছর ফেব্রুয়ারিতে ‘বন্দে মাতরম’ গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-এর সমমর্যাদা প্রদান করে ভারতের কেন্দ্রীয় ক্ষমাতয় আসীন বিজেপি সরকার।

রিটেলেড নিউজ

মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত


‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত


মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত


মেঘের দেশ চেরাপুঞ্জি: প্রকৃতির অপার সৌন্দর্য ও বিস্ময়ের এক অনন্য ভূখণ্ড

মেঘের দেশ চেরাপুঞ্জি: প্রকৃতির অপার সৌন্দর্য ও বিস্ময়ের এক অনন্য ভূখণ্ড

মিলন লস্কর, শিলচর (ভারত) : : মিলন উদ্দিন লস্কর  ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মেঘালয়। নামের অর্থ মেঘের আবাসভূমিà...বিস্তারিত


হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিকà...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর