শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ১২:১৭ পিএম, ২০২৬-০৬-০১
রাঙামাটির বরকল উপজেলায় কাপ্তাই হ্রদে যাত্রীবাহী একটি নৌকা (ইঞ্জিনচালিত বার্মিজ বোট) ডুবে মো. ওবায়দুল্লাহ (১৮) নামে এক তরুণ নিখোঁজ হয়েছে। এ ঘটনায় আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
রোববার (৩১ মে) বিকেলে উপজেলার আইমাছড়া ইউনিয়নের বাঙালটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ তরুণ ওবায়দুল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার বড় কালিসীমা এলাকার মোবারকের ছেলে।
আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবিমল চাকমা জানান, নয়জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত বার্মিজ বোট উপজেলার আমবাগান এলাকা থেকে বাঙালটিলার উদ্দেশে রওনা দেয়। পথে কাপ্তাই হ্রদে ভাসমান একটি গাছের গুঁড়ির সঙ্গে নৌকাটির ধাক্কা লাগলে সেটি ডুবে যায়।
তিনি আরও জানান, হ্রদের তীরে থাকা স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত নৌকার আটজন যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হন। তবে একজন পানিতে তলিয়ে যান।
ডুবে যাওয়া ওই তরুণের সন্ধান এখনো পাওয়া যায়নি।
এর আগে, গত ৩০ মে দুপুরে রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশের কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে নবদ্বীপ বড়ুয়া (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়।
নিহত কিশোরের বাড়ি খাগড়াছড়ি জেলার তেঁতুলতলা এলাকায়।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited