শিরোনাম
সংবাদদাতা, সিলেট : | ০৭:০৪ পিএম, ২০২১-০৫-০২
সিলেটের জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার ৫ জন যাত্রী নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৬টার দিকে সিলেট-তামাবিল সড়কের ফেরিঘাট নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। এ তথ্যটি নিশ্চিত করে জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ জানান, নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। নিহতরা হলেন, জৈন্তাপুরের পাখিবিল গ্রামের অটোরিকশা চালক হোসেন আহমদ (৩৫), একই উপজেলার রূপচেঙ গ্রামের মৃত জামাল আহমদের স্ত্রী সাদিয়া বেগম (৩৫), তার চার মাসের শিশু সন্তান শাহাদত হোসেন, ৭ বছরের মেয়ে সাবিয়া বেগম ও হাবিবুন্নেছা (৩৩)। তারা সকলেই একই পরিবারের। আহতরা হলেন, জৈন্তাপুরের রূপচেঙ গ্রামের মৃত আরজান আলীর ছেলে ও নিহত সাদিয়া বেগমের ভাসুর মো. জাকারিয়া (৫০) ও জাকারিয়ার স্ত্রী হাসিনা বেগম (৪০)। পুলিশ জানায়, পাথর পরিবহনের জন্য সিলেট থেকে একটি ট্রাক জাফলংয়ের উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় ট্রাকটি জৈন্তাপুরের ফেরিঘাট এলাকায় যাওয়া মাত্র গ্রামের ভেতরের রাস্তা থেকে একটি সিএনজি অটোরিকশা সিলেট-তামাবিল সড়কে ওঠলে এসময় দ্রুতগতির ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। গুরুতর আহত আরো ২ জন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited