শিরোনাম
রাঙামাটি প্রতিনিধি : | ০৮:৩২ পিএম, ২০২৬-০৬-০৩
রাঙ্গামাটির বরকল উপজেলায় ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া মো. ওবায়দুল্লাহ (১৯) নামে এক তরুণের মরদেহ চারদিন পর নদী থেকে উদ্ধার করা হয়েছে।
গত ৩১ মে বিকেলে উপজেলার ৩ নম্বর আইমাছড়া ইউনিয়নের আমবাগান এলাকা থেকে বাঙ্গালটিলার উদ্দেশ্যে যাত্রাকালে বাঙ্গালটিলা বাজার সংলগ্ন নদীপথে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। দুর্ঘটনার সময় নৌকার যাত্রী ওবায়দুল্লাহ নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা ওবায়দুল্লাহ বড় ভাইয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে এসে নৌভ্রমণে অংশ নিয়েছিলেন। সাঁতার না জানার কারণে তিনি দুর্ঘটনার পর আর ফিরে আসতে পারেননি।
বুধবার (৪ জুন) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে আমবাগান এলাকার নদীতে একটি মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে বরকল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত ওবায়দুল্লাহর পিতা মো. মোবারক আলী। এ মর্মান্তিক ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited