বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ঝিনাইদহে ছাত্রলীগের ঝটিকা মিছিল: ভোরে শহরের তোলপাড় 

আমাদের বাংলা ডেস্ক :    |    ০২:৩১ পিএম, ২০২৬-০৬-০৯

ঝিনাইদহে ছাত্রলীগের ঝটিকা মিছিল: ভোরে শহরের তোলপাড় 

কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি: ​
বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে ঝিনাইদহে আকস্মিক এক ঝটিকা মিছিল বের করা হয়েছে। 
সোমবার (৮ জুন) ভোরের আলো ফোটার আগেই শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এই মিছিলকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।​
 সোমবার ভোরবেলা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরানের নেতৃত্বে একদল নেতাকর্মী শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে সমবেত হন। ঝটিকা এই মিছিলটি পায়রা চত্বর থেকে শুরু হয়ে এইচএসএস সড়কসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি অত্যন্ত দ্রুতগতিতে সম্পন্ন করে নেতাকর্মীরা পুনরায় পায়রা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের পর দ্রুত স্থান ত্যাগ করেন।
​নিষিদ্ধ ঘোষিত হওয়ার পর জনসমক্ষে ছাত্রলীগের এই ধরনের উপস্থিতি ছিল একেবারেই বিরল। মিছিল চলাকালে নেতাকর্মীদের নানা ধরনের সরকারবিরোধী স্লোগান দিতে শোনা যায়। তাদের কণ্ঠে বিশেষ করে— "শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে" এবং "শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে"— স্লোগানগুলো ধ্বনিত হয়। ব্যানার ও ফেস্টুন হাতে নেতাকর্মীদের এই ঝটিকা মহড়া সাধারণ মানুষের মধ্যে বিস্ময় ও আলোচনার জন্ম দেয়।
ভোরে এই কর্মসূচির পরপরই শহরের বিভিন্ন মহলে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের এ ধরনের কর্মসূচি আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য কতটা ঝুঁকি তৈরি করতে পারে, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টি কঠোর নজরদারিতে রাখা হয়েছে এবং উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনার কাজ চলছে। উল্লেখ্য যে, ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণার পর থেকেই ঝিনাইদহের রাজপথে সংগঠনটির প্রকাশ্য কোনো কার্যক্রম দেখা যায়নি। দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর এমন আকস্মিক ঝটিকা মিছিলের পেছনে সংগঠনের কোনো গভীর পরিকল্পনা আছে কি না, তা নিয়ে স্থানীয় সচেতন মহলে উদ্বেগ কাজ করছে। ভোরের এই উত্তপ্ত মিছিলটি ঝিনাইদহের অস্থির রাজনৈতিক পরিবেশে নতুন করে উত্তাপ ছড়াল বলেই মনে করছেন বিশ্লেষকরা।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর