শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০২:৩১ পিএম, ২০২৬-০৬-০৯
শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ:
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিরাজগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৮ জুন) সকাল সাড়ে ১০ টায় সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের হল রুমে জেলা মুক্তিযোদ্ধা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমিটির যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল আজিজ সরকার।
পরিচিতি সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি আনিসুজ্জামান পাপ্পু,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, জেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচীব বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান । সভায় বিভিন্ন উপজেলা থেকে আগত মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন। পরে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এসময় বক্তরা বলেন আগামী দিনে মুক্তিযদ্ধের চেতাকে সমুন্নত রাখতে বীর মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে,তারা আরো বলেন দেশ স্বাধীন করেছি কোন দেশের দাসত্ব করার জন্য নয়। প্রধান মন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আরো এগিয়ে যাবে মুক্তিযোদ্ধাদের থাকতে হবে তার সাথে। এসময় বক্তারা দ্রুত জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড গঠনের দাবি জানান।
এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ নুরনবী হোসাইনী সহ জেলা মুক্তিযোদ্ধা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিচিতি সভা পরিচালনা করেন,সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা দলের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা খন্দকার তৌহিদুর রহমান।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited