শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:৩৪ পিএম, ২০২৬-০৬-১২
এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ:
বান্দরবানের আলীকদমে দীর্ঘ ২৭ বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গঠিত প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নারীকে সামনে রেখে প্রেস ক্লাব দখলের অপচেষ্টা, নির্বাচিত সদস্যদের ওপর হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগ উঠেছে মমতাজ উদ্দিন আহমদ গংদের বিরুদ্ধে।
শুক্রবার (১২ জুন) বিকেলে নবনির্বাচিত কমিটির সদস্যরা আলীকদম প্রেস ক্লাবে প্রবেশ করে দায়িত্ব গ্রহণের উদ্যোগ নিলে মমতাজ উদ্দিন আহমদের নেতৃত্বে তার পরিবারের সদস্য ও একদল নারী আকস্মিকভাবে প্রেস ক্লাব প্রাঙ্গণে প্রবেশ করে প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় নির্বাচিত কমিটির সদস্যরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরবর্তীতে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয় এবং নির্বাচিত কমিটির একাধিক সদস্য হামলার শিকার হন বলে অভিযোগ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচিত প্রতিনিধিদের ওপর ব্যাপক হামলা, মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং প্রেস ক্লাবের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা চালানো হয়। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেলেও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব পাওয়া যায়নি।
পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তাদের হস্তক্ষেপে সাময়িকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকাজুড়ে এখনও চরম উত্তেজনা বিরাজ করছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে যেকোনো সময় বড় ধরনের সংঘাতের আশঙ্কা রয়েছে।
নবনির্বাচিত কমিটির সভাপতি এস এম জিয়াউদ্দিন জুয়েল এবং সাধারণ সম্পাদক আবু জুয়েল নুরখান অভিযোগ করে বলেন, “গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতৃত্বকে অকার্যকর করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে নারীকে ঢাল হিসেবে ব্যবহার করে প্রেস ক্লাব দখলের অপচেষ্টা চালিয়েছে। এটি শুধু একটি প্রতিষ্ঠানের ওপর হামলা নয়, বরং সাংবাদিক সমাজের গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতার ওপর আঘাত।”
তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং প্রেস ক্লাবের স্বাভাবিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি।
স্থানীয় প্রশাসনের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে আলীকদম প্রেস ক্লাবকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে সাংবাদিক মহলে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। তাদের মতে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতৃত্বের ওপর হামলা ও প্রতিষ্ঠান দখলের যেকোনো অপচেষ্টা স্বাধীন সাংবাদিকতার জন্য অশনিসংকেত। সাংবাদিকদের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং পেশাগত মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited