শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:০৩ পিএম, ২০২৬-০৬-১৪
নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পরিষদের কার্যনির্বাহী ও উপদেষ্টা কমিটি গঠিত হয় ১২ জুন ২০২৬ ইং তারিখে, রাজধানী ঢাকার নিকুঞ্জের অস্থায়ী কার্যালয়ে অরাজনৈতিক, অলাভজনক ও সামাজিক কল্যাণমূলক সংগঠন নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পরিষদের (এনএসএসপি) তৃতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবাব সিরাজউদ্দৌলার স্বপ্ন ও আদর্শের বাস্তবায়ন, তার স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থান ও প্রত্নতত্ত্ব স্থাপনা সংস্কার এবং তার প্রকৃত বংশধরদের সহযোগিতার লক্ষ্যে একটি ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা ও ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত উপদেষ্টা কমিটিতে রয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুম, মিলিটারি হিস্ট্রি জার্নালের সম্পাদক ও সেন্টার ফর মিলিটারি হিস্ট্রির চেয়ারম্যান ইতিহাসবিদ অধ্যাপক ড. শেখ আকরাম আলী, ইতিহাস ও রাজনৈতিক বিশ্লেষক সমাজসেবক ড. তারিক উদ্দিন চৌধুরী, কবি ও ইতিহাসবিদ ভাইয়া গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানের অতিরিক্ত এমডি মোহাম্মদ নুরুল হুদা ডিউক, সরকারের সাবেক অতিরিক্ত সচিব শওকত আকবর, মেজর মো. ফারুক (অব.) এবং পারটেক্স ও বেঙ্গল গ্রুপের সাবেক সি.ই.ও কে এম আলী।
সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নবাব সিরাজউদ্দৌলার ৯ম রক্তধারা প্রজন্ম ও সাপ্তাহিক পলাশীর সম্পাদক সৈয়দ গোলাম আব্বাস আরেব ওরফে নবাবজাদা আলি আব্বাসউদ্দৌলা এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন লেখক ও সাংবাদিক দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক ফাইজুল ইসলাম।
পরিষদের নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন ভাইস চেয়ারম্যান নবাব সিরাজউদ্দৌলা গবেষক ইতিহাস ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. রমিত আজাদ, যুগ্ম-মহাসচিব জর্জ কোর্টের সিনিয়র আইনজীবী ইকবাল হোসেন ভূঁইয়া, কোষাধ্যক্ষ সিটিজেনস ব্যাংক পিএলসির এভিপি ও ম্যানেজার (অপারেশন) মো. মাহমুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক লাইফ টু ওয়ে গ্লোবালের সি.ই.ও নাজমুল হাসান, প্রচার-প্রকাশনা সম্পাদক ও মুখপাত্র সারাবাংলা ডট নেটের সিনিয়র করেসপন্ডেট সাংবাদিক ফারহানা হক নীলা, উদ্যোক্তা ও সমাজকল্যাণ সম্পাদক ডিবিসি টেলিভিশনের সাংবাদিক ইসমাইল হোসেন।
কার্যনির্বাহী সম্পাদক মাই টিভির হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল, ঢাকা বিভাগীয় সমিতির সাধারণ সম্পাদক মো. শাহ আলম, দৈনিক ইত্তেফাকের সম্পাদকীয় সহকারী ও দৈনিক মূলধারার (অনলাইন) সমন্বায়ক সুমৃৎ খান সুজন এবং অধ্যাপক নাজরীন আক্তার লাকী।
এছাড়া নির্বাচিত বিভাগীয় প্রতিনিধিরা হলেন হলেন দৈনিক ইত্তেফাক ও আমার দেশের সাবেক ব্যুরো চিফ ও সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী (রাজশাহী), ব্যবসায়ী ও সমাজসেবক অলিউর রহমান চৌধুরী বকুল এবং সামি চৌধুরী (সিলেট), আলি মুনির খোরাসানী ও মোস্তফা নূর সিদ্দিকী (চট্টগ্রাম)|
এবং আন্তর্জাতিক প্রতিনিধিরা হলেন- স্পীন ডক্টর ক্লিন্টন হাওলাদার পাভেল ( প্রতিষ্ঠাতা - বাংলাদেশ সাপোর্টার্স ফোরাম) যুক্তরাষ্ট্র, কাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ফারুক চৌধুরী (যুক্তরাজ্য), মো. জসিম উদ্দিন (কানাডা), সৈয়দ মো. আলী রেজা মাসুম (ইরান), মেহেদি হাসান (সৌদি আরব), ফয়েজ আহমেদ (ভারত) ও সৈয়দা পারভীন হাসান (পাকিস্তান)|
নবগঠিত এই পরিষদ নবাব সিরাজউদ্দৌলার জীবনচর্চা, পাঠ্যপুস্তকে বস্তুনিষ্ঠ ইতিহাস তুলে ধরা, বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পুরস্কার প্রবর্তন ও স্মৃতি মিউজিয়াম স্থাপনসহ বিভিন্ন সামাজিক ও দাতব্য কল্যাণমূলক লক্ষ্য বাস্তবায়নে কাজ করবে।
- ফারহানা নীলা।
প্রচার প্রকাশনা সম্পাদক ও মুখপাত্র
"নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পরিষদ" (এন.এস.এস.পি)।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited