শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:৪৩ পিএম, ২০২৬-০৬-১৬
স্টাফ রিপোর্টার:
সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক কার্যক্রমের অংশ হিসেবে বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম ওয়ারাইঝাঁপড়া ও লিকড়ী সীমান্ত এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। মঙ্গলবার (১৬ জুন) আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও স্থানীয় জনগণের মাঝে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীনস্থ আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকায় বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। বিনামূল্যে চিকিৎসাসেবা, খাদ্য ও বস্ত্র বিতরণ, আর্থিক সহায়তা এবং প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের পাশে রয়েছে বাহিনীটি।
ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদীর দিকনির্দেশনায় অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ এবং থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।
ক্যাম্পে ওয়ারাইঝাঁপড়া ও লিকড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ত্রিমোহনীপাড়া, সাইন্দে কারবারীপাড়া, রাইং কারবারীপাড়া, হারিছ কারবারীপাড়া, ত্রিপুরাপাড়া, ম্রো পাড়া ও মুন পাড়ার বাসিন্দারা চিকিৎসাসেবা গ্রহণ করেন। নারী, পুরুষ ও শিশুসহ মোট ২৭৬ জনের অধিক চিকিৎসাবঞ্চিত ব্যক্তি বিনামূল্যে চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ এবং স্বাস্থ্য পরামর্শ পান।
স্থানীয় বাসিন্দারা বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দুর্গম পাহাড়ি অঞ্চলে নিয়মিত এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার দাবি জানান। তারা বলেন, প্রত্যন্ত এলাকায় চিকিৎসা সুবিধা সীমিত হওয়ায় এমন উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী।
বিজিবি সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে সীমান্তবর্তী অন্যান্য দুর্গম এলাকাতেও একই ধরনের মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, মানবিক ও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম পার্বত্য অঞ্চলে পাহাড়ি-বাঙালি সম্প্রীতি, শান্তি ও উন্নয়নের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
এসময় বিজিবির সদস্যবৃন্দ, স্থানীয় কারবারি, হেডম্যান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে আয়োজিত মেডিকেল ক্যাম্পে স্থানীয় জনগণও আন্তরিক সহযোগিতা প্রদান করেন।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited