শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:৩৬ পিএম, ২০২১-০৫-০৩
রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শ্বাসকষ্ট বাড়ায় তাকে সিসিউইতে নেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক খালেদা জিয়ার চিকিৎসক টিমের একজন সদস্য এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সোমবার (৩ মে) বিকেল ৪টার দিকে ম্যাডামকে সিসিইউ ইউনিটে নেওয়া হয়েছে। জানা যায়, গত ২৭ এপ্রিল শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তিনি সেখানে ৭২০৩ নম্বর কেবিনে ছিলেন। তখন চিকিৎসকরা জানান, তার শারীরিক অবস্থা স্ট্যাবল। করোনার কোনো উপসর্গ না থাকায় তাকে ননকোভিড জোনে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেলে তার শ্বাসকষ্ট বাড়ায় তাকে সিসিইউতে নেওয়া হয়। জানতে চাইলে, খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ম্যাডামের চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন তাকে জানিয়েছেন দুপুরের দিকে শ্বাসকষ্ট বেড়েছিল, সেজন্য বিকেলে সিসিইউতে নেওয়া হয়েছে। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited