শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৯:৫১ পিএম, ২০২৬-০৬-১৯
লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। দুই পক্ষের মধ্যকার এ যুদ্ধবিরতি আজ থেকেই কার্যকর হয়েছে। শুক্রবার (১৯ জুন) মার্কিন এক কর্মকর্তার বরাতে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতভর লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলার জেরে শুক্রবার সুইজারল্যান্ডে পূর্বনির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা স্থগিত করা হয়েছে। আলোচনা স্থগিত হওয়ায় বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
লেবাননের স্থানীয় সময় বিকাল ৪টার দিকে মার্কিন ওই কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই সময় থেকেই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, দিনের শুরুতে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। তবে এরপর ইসরায়েল ও হিজবুল্লাহ উভয় পক্ষই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতাকারীরা ইরানের সহায়তায় এই সমঝোতায় পৌঁছেছেন।
লেবাননে সবশেষ ইসরায়েলি হামলায় অন্তত ১৮জন নিহত হয়েছেন। এ সময় হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের চার সেনা নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা চুক্তিতে সব ফ্রন্টে হামলা বন্ধের কথা বলার পর এ ঘটনা ঘটেছে।
হিজবুল্লাহর একজন ঊর্ধ্বতন আইনপ্রণেতা বলেছেন, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি ছাড়া যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছে ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বৈঠকের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে তিনি বলেন, লেবাননে ইসরায়েলি হামলার জন্য সরাসরি যুক্তরাষ্ট্র দায়ী। তেহরান নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেবে।
এদিকে বুর্গেনস্টক মাউন্টেন রিসোর্টে হতে যাওয়া যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ‘স্থগিত’ করা হয়েছে বলে নিশ্চিত হয়েছে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানিয়েছে, আলোচনার প্রস্তুতি এখনো অব্যাহত রয়েছে।
বিবিসি বলছে, আলোচনার মূল লক্ষ্য ছিল সমঝোতা স্মারক বাস্তবায়ন করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচিসহ দীর্ঘমেয়াদি ইস্যুগুলো নিয়ে আলোচনা শুরু করা। ১৪ দফার এ চুক্তিকে হরমুজ, ইরান পারমাণবিক কর্মসূচি, পুনর্গঠনে তহবিল এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, ‘ভিন্ন মত’ থাকা সত্ত্বেও তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তিতে অনুমোদন দিয়েছেন। ট্রাম্প ‘বেপরোয়া হয়ে সব ধরনের চাপ প্রয়োগ করে’ এটি ঘটিয়েছেন।
তিনি বলেন, ভবিষ্যতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ‘সরাসরি আলোচনা’ হবে। তবে আলোচনার মানেই ‘শত্রুর অবস্থান’ মেনে নেওয়া নয়।
প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তিতে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধসহ সব ফ্রন্টেই যুদ্ধবিরতি কার্যকরের কথা রয়েছে। তবে চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলায় অন্তত ১৮ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ ঘটনাকে যুদ্ধের সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি হিসেবে বর্ণনা করেছে। তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে, হিজবুল্লাহর অবকাঠামো এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়েছে।
সূত্র: রয়টার্স
আন্তর্জাতিক ডেস্ক : : জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে ইস্তফা দিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটকাণ্ডের উত্...বিস্তারিত
মিলন লস্কর, শিলচর (ভারত) : : ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছে ‘কর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মিলন উদ্দিন লস্কর, শিলচর (আসাম) ১৮ জুলাই: দীর্ঘ প্রায় পাঁচ বছরের আইনি ও প্রশাসনিক জটিলতার অবসা...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : হরমুজ প্রণালীর কাছে ইরানের হরমোজগান প্রদেশের কুহেসতাক বন্দরে যুক্তরাষ্ট্রের হামলার পর ধোঁয়া উ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গড় জেলায় টানা ভারি বৃষ্টির মধ্যে বন্যার পানিতে একটি এলপিজি বটলিং প্...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : টিকটকে নিজেকে শীর্ষস্থানে রয়েছেন এবং টেইলর সুইফট ১১ নম্বরে আছেন বলে দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited