বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পলাশী দিবসে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান

আ.ন.ম. তাজওয়ার আলম    |    ০৭:২৩ পিএম, ২০২৬-০৬-২৩

পলাশী দিবসে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান

পলাশীর যুদ্ধ শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। জাতীয় ঐক্যের অভাব, ব্যক্তিস্বার্থ, ষড়যন্ত্র ও নেতৃত্বের প্রতি অবিশ্বস্ততা যে একটি জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদাকে বিপন্ন করতে পারে, পলাশীর ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ -এমন মন্তব্য করেছেন বক্তারা।

পলাশী দিবস উপলক্ষে মঙ্গলবার (২৩ জুন) নগরীর দৈনিক আমাদের চট্টগ্রাম মিলনায়তনে লাভ বাংলাদেশ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ ও ফ্রিডম পার্টির যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লাভ বাংলাদেশ পার্টির নগর সভাপতি আব্দুল্লাহ মজুমদার ও নগর সেক্রেটারি শাহ জালালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দলটির প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি জুবাইদা কাদের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফ্রিডম পার্টির নেত্রী দিলরুবা শরীফ।

প্রধান অতিথির বক্তব্যে জুবাইদা কাদের চৌধুরী বলেন, বাংলার ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধি সুদীর্ঘকাল ধরে বিশ্বের বিভিন্ন জাতি ও ব্যবসায়ীদের আকৃষ্ট করেছে। উর্বর ভূমি, নদীনির্ভর সভ্যতা, কৃষি উৎপাদন ও প্রাকৃতিক সম্পদের কারণে এ অঞ্চল ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ছিল। তিনি বলেন, বাংলার সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে হলে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং ইতিহাসের শিক্ষা থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করে তুলতে হবে।

বক্তারা বলেন, ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে উপমহাদেশে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের ভিত্তি স্থাপিত হয়। ইতিহাসের এই অধ্যায় বিশ্বাসঘাতকতার করুণ পরিণতির প্রতীক হিসেবে আজও স্মরণীয়। পলাশীর ঘটনা প্রমাণ করে যে, জাতির স্বার্থের ঊর্ধ্বে ব্যক্তিস্বার্থ স্থান পেলে স্বাধীনতা ও জাতীয় মর্যাদা হুমকির মুখে পড়ে।

তারা বলেন, পলাশী দিবসের মূল শিক্ষা হলো দেশপ্রেম, জাতীয় ঐক্য, সততা, নৈতিকতা এবং দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। ইতিহাস কেবল অতীতের স্মৃতি নয়; বরং বর্তমান ও ভবিষ্যৎ নির্মাণের পথনির্দেশক। তাই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে একটি সমৃদ্ধ, ঐক্যবদ্ধ, ন্যায়ভিত্তিক ও মর্যাদাশীল বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লাভ বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় সদস্য সেলিম উল্লাহ, প্রধান সমন্বয়কারী ও দৈনিক আমাদের চট্টগ্রাম এর বার্তা সম্পাদক আ ন ম তাজওয়ার আলম, নেজাম ইসলাম পার্টির নগর সভাপতি গোলাম রব্বানী, নুর মোহাম্মদ কিবরিয়া, খেলাফত মজলিসের কর্ণফুলী-আনোয়ারা শাখার সদস্য সচিব মাওলানা আবরার হোসেইন, কবি নুর নবী, সিনিয়র সাংবাদিক আতাহার সিদ্দিক খসরু, সাংবাদিক ও সংগঠক মুজিব উল্লাহ তুষার, সাংবাদিক ও কলামিস্ট আমির হোসেইন, দৈনিক আমাদের বাংলার ব্যুরো প্রধান তারেকুল ইসলাম, জনতার ঐক্যের প্রধান উদ্যোক্তা আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর