বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বাবার ত্যাগের স্বীকৃতি: দেশচিন্তার আয়োজনে চট্টগ্রামে ‘আলোকিত বাবা সম্মাননা’ প্রদান

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৭:৩০ পিএম, ২০২৬-০৬-২৩

বাবার ত্যাগের স্বীকৃতি: দেশচিন্তার আয়োজনে চট্টগ্রামে ‘আলোকিত বাবা সম্মাননা’ প্রদান

ইবনে জালাল :
বাবা শুধু একটি সম্পর্কের নাম নয়; তিনি ভালোবাসা, দায়িত্ব, ত্যাগ ও নির্ভরতার প্রতীক। সন্তানের স্বপ্ন পূরণে যিনি নীরবে নিজের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দেন, সেই বাবাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘আলোকিত বাবা সম্মাননা ও আলোচনা সভা’।
বাবা দিবস উপলক্ষে ২২ জুন সোমবার বিকেল ৫টায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ-নুর নাহার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে দেশচিন্তা। অনুষ্ঠানে আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সম্মাননা প্রদানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
লেখক-সাংবাদিক আবদুল্লাহ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন দেশচিন্তার সম্পাদক ইমরান সোহেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গার্ডিয়ান কালচারাল একাডেমি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি এডভোকেট আবু নাছের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও মানবাধিকার কর্মী সাবরিনা আফরোজ এবং শিক্ষানুরাগী ও সমাজসেবক অধ্যাপক রহমান হাবিব। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক-সাংবাদিক মোহাম্মদ নাসির।
অনুষ্ঠানে সংবর্ধিত বাবাদের মধ্যে প্রবীণ সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস্তফা আলী চৌধুরী এবং শিক্ষক ও সংগীতশিল্পী সঞ্চিতা বিশ্বাসকে ‘আলোকিত বাবা সম্মাননা’ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক এম. সোহেল, সাংবাদিক মনিরুল ইসলাম ও সাংবাদিক আসিফ ইকবাল।
আলোচনা সভায় বক্তারা বলেন, একজন বাবা পরিবারের ছায়া, সন্তানের স্বপ্নের কারিগর এবং সমাজের নীরব নির্মাতা। নিজের কষ্ট আড়াল করে সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে বাবাদের অবদান অনস্বীকার্য। তাই বাবাদের ত্যাগ, ভালোবাসা ও অবদানকে যথাযথ সম্মান দেওয়া প্রয়োজন।
বক্তারা আরও বলেন, পারিবারিক মূল্যবোধ, মানবিক সমাজ নির্মাণ এবং আগামী প্রজন্মকে সঠিক পথে গড়ে তুলতে বাবাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাবাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশে এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।
অনুষ্ঠান শেষে সমাজে দায়িত্বশীল ও অনুকরণীয় ভূমিকা পালনকারী বাবাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
 

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর