শিরোনাম
সংবাদদাতা, গাইবান্ধা :: | ০৯:১৭ পিএম, ২০২১-০৫-০৪
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের উত্তর কালিরখামার গ্রামের এক বিধবাকে গভীর রাতে শয়ন ঘর থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগে খোরশেদ আলম (৪৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিভিন্ন সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোখলেছুর রহমান সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে খোরশদ আলমকে গ্রেপ্তার করেন। খোরশেদ আলম ঐ গ্রামের মৃত আঃ জলিলের পুত্র। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে উক্ত গ্রামের মৃত আঃ জলিলের ওয়ারিশগণের সঙ্গে মৃত রফিকুল ইসলামরে ওয়ারিশগণের জমি নিয়ে বিরোধ অতঃপর মামলা চলে আসছিল। এরই এক পর্যায়ে সোমবার দিনগত গভীর রাতে খোরশেদ আলম অন্য সহযোগীদের নিয়ে বিধবাকে তার শয়ন ঘর থেকে তুলে নিয়ে গিয়ে পুকুর পাড়ে গণধর্ষণ করেছে মর্মে ঐ বিধবা অভিযোগ করেন। এ ঘটনায় অসুস্থ হয়ে বিধবা গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোখলেছুর রহমান সরকার জানান, মৃত রফিকুল ইসলামের স্ত্রীকে গণধর্ষণের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামীরা সকলেই একে অপরের স্বজন। এ মামলার ৬ আসামীর মধ্যে ১ জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। অপর ৫ আসামী পলাতক রয়েছেন।
থানা অফিসার ইনচার্জ আব্দল্লাহিল জামান বিধবাকে গণধর্ষণের মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত খোরশেদ আলমকে আদালতে পাঠানো হয়েছে। অপর ৫ আসামীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আ.ন.ম. তাজওয়ার আলম : বাংলাদেশের নিবন্ধন অধিদপ্তর ও দেশের বিভিন্ন রেজিস্ট্রি অফিসে এখনো একটি প্রভাবশালী সিন্ডিকেট সক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রাহিমি জাহানাবাদির সঙ্গে লিবার...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মো. ইমরুল কায়েস: চট্টগ্রাম সমিতি-ঢাকার ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার (২...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : কবি নজরুল কলেজ প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের দেশবি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ময়মনসিংহের গফরগাঁওয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান উন...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : পটিয়াস্থ সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চ’র চার যুগপূর্তি উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিয...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited